কাউখালীতে প্রথম দিন সুষ্ঠুভাবে এসএসসি ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত
প্রতিনিধিঃ
রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী, পিরোজপুর।
পিরোজপুরের কাউখালীতে চলতি এসএসসি ও দাখিল পরীক্ষার প্রথম দিন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১০ এপ্রিল উপজেলার সরকারি বালক ও সরকারি বালিকা বিদ্যালয় দুইটি কেন্দ্রে ও কেন্দ্রীয় ফাজিল মাদ্রাসায় দাখিল পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান জানান, কাউখালীতে মোট এসএসসি পরীক্ষার্থী ৪২২ জন, দাখিল পরীক্ষার্থী ২১৮ জন ও কারিগরি ভোকেশনাল ১৭৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা পরীক্ষা কেন্দ্র গুলো পরিদর্শন করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, কাউখালীতে আশা করি সুষ্ঠুভাবে এসএসসি, দাখিল ও কারিগরি শাখার পরীক্ষা অনুষ্ঠিত হইবে। প্রতিটি কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে সুষ্ঠুভাবে পরীক্ষা নেয়ার জন্য।
কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান পরীক্ষা কেন্দ্রের গুলো পরিদর্শন করেন ও কেন্দ্রগুলোতে সুষ্ঠুভাবে নিরাপত্তা দেওয়ার জন্য দায়িত্ব পালনকারী পুলিশদের নির্দেশ প্রদান করেন। তিনি জানান আশা করি কোথাও কোন অপ্রতিকর ঘটনা ঘটবে না। পরীক্ষার্থীরা নিরাপদে পরীক্ষা দিতে পারবে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
