আসন্ন ঈদে অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান সোসাইটি অব গণমাধ্যম কমিশনের
প্রতিনিধিঃ
সিলেট
সমাজের বাস্তব চিত্র তোলে ধরে সমাজও রাষ্ট্রের উন্নতিতে গণমাধ্যম কর্মীদের কাজ করার আহ্বান জানিয়ে আসন্ন ঈদে বিত্তশালীদেরকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন নেতৃবৃন্দ।
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ৪ নং কুচাই ইউনিয়ন পরিষদের ১নং গেইটে অসহায় ও রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ পূর্ব আলোচনা সভায় বক্তারা বলেন,রমজান মাসে ভ্রাতৃত্বের বন্ধন অটুট রেখে সিয়াম সাধনার , রহমত বরকতে ভরপুর কোরআন নাজিলের মাস রমজানের ফজিলত ভোগ করা সকল মুসলমানদের গুরু দায়িত্ব । আমরা সামাজিক দায়বদ্ধতা থেকে মানবিক কাজ করে থাকি। ইফতার বিতরণ আমাদের মানবিক কাজের অংশবিশেষ।
আমরা ধনী গরিব মিলেমিশে রাষ্ট্রসংস্কারে ভূমিকা নিলে এ দেশ ও জাতি আরো এগিয়ে যাবে।
মাহে রমজান আমাদেরকে আল কোরআনের আলোকে জীবন ব্যবস্থা পরিচালনার শিক্ষা দেয়।
এ মাস মুসলমানদের ফজিলত অর্জন ও কোরআনের আলোকে জীবন ব্যবস্থা পরিচালনার পথ দেখায়।
কোরআনের আলোকে ও নবীর আদর্শে জীবন ব্যবস্থা পরিচালনা করা প্রত্যেক মুসলমানের ঈমানী দায়িত্ব ।
ইফতার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করে‘সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন’ সিলেট জেলা ও বিভাগীয় কমিটি ।
১৮ মার্চ বুধবার, ২৮ রমজান বিকেল চারটায় কুচাইএর এক নম্বর গেইটের পয়েন্টে মানবিক সহায়তা মূলক কার্যক্রম ইফতার বিতরণ করা হয় ৩শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ, পথচারী ও রোজাদারদের মধ্যে ।
মানবিক এই আয়োজনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ঢাকা প্রেসক্লাবের সদস্য,কামাল খান।
আমন্ত্রিত অতিথি ছিলে,সিলেট বিভাগীয় অনলাইন প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক ও দৈনিক ঢাকার ডাক পত্রিকার সিলেট ব্যুরো চীফ এমদাদুর রহমান চৌধুরী জিয়া,
বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সিলেট জেলা সাধারণ সম্পাদক শাহান উদ্দীন নাজু ,সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন বিভাগীয় কমিটির সদস্য বদরুল আলম,
দৈনিক বাংলাদেশ সমাচারের সিলেট প্রতিনিধি নিজাম উদ্দিন, সাংবাদিক নুরু উদ্দিন রাসেল, সাংবাদিক আশরাফ আহমদ সিপন,সাংবাদিক আব্দুল আহাদ,সাংবাদিক লিমন আহমদ।
আলোচনা সভা ও দোয়া শেষে ইফতার বিতরণ করা হয।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
