সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার আয়োজনে সেলাই মেশিন বিতরণ
প্রতিনিধিঃ
এমদাদুর রহমান চৌধুরী জিয়া, সিলেট
বাংলাদেশী প্রবাসীদের সবধরনের দাবি উপস্থাপনের বলিষ্ট কন্ঠস্বর সিকস’র অঙ্গ সংগঠন সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার আয়োজনে সিলেট কল্যাণ সংস্থা (সিকস)-এর সহযোগিতায় সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার প্রচারণায় শনিবার (১১ জানুয়ারী ২০২৫) বিকাল ২.৩০ ঘটিকায় সিলেট কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে সেলাই প্রশিক্ষণ প্রাপ্ত অসহায় ১৩ জনকে সেলাইন মেশিন বিতরণ করা হয়। সেলাই মেশিন বিতরণের পূর্বে ১৩ জন সেলাই গ্রহীতাদের মধ্যে সেলাই প্রশিক্ষনের উপর পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা পরিচালনা করেন সেলাই প্রশিক্ষক রুনা মজুমদার। ১৩ জনের মধ্যে ১ জন বাক-প্রতিবন্ধী ছিলেন।
সেলাই মেশিন বিতরণকালেন আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফ্রান্সে বসবাসরত বাংলাদেশী প্রবাসী শাহরিয়া আলম রনি ও মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটি কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আব্দুর রহমান।
জাতীয় যুব দিবস ২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের পরিচালনায় সেলাই মেশিন বিতরণের পর শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার আন্তর্জাতিক কমিটির সহ-সভাপতি মোঃ জিয়াউর রহমান। সেলাই মেশিন গ্রহীতাদের মধ্য থেকে অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন রুমা মোদক।
সেলাই মেশিন বিতরণকালে উপস্থিত ছিলেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদার, সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরী, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মোঃ মাহবুব ইকবাল মুন্না, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ খান, ক্রীড়া সম্পাদক মোঃ আল-আমিন আহমদ, সিলেট জেলা কমিটির সভাপতি হাজী মোঃ আশরাফ উদ্দিন, সহ-সভাপতি তোফায়েল আহমদ, সাধারণ সম্পাদক মাসুম মিয়াজী, সহ-সাধারণ সম্পাদক পিযোষ মোদক, সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি আব্দুর রহমান, সিলেট মহানগর কমিটির সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাউদ্দিন সাকের, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম শিতাব, সাংগঠনিক সম্পাদক সৈয়দ রাসেল, সহ-সাংগঠনিক সম্পাদক দিপক কুমার মোদক বিলু, প্রচার সম্পাদক মোঃ ফুজায়েল আহমদ, নেতৃবৃন্দদের মধ্য থেকে মখছুছুর রহমান, সাগর দে, মোঃ উজ্জল আহমদ ও শাহি ইসলাম মারুফ।
সেলাই মেশিন বিতরণ কর্মসূচী থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নরওয়েতে বসবাসরাত বাংলাদেশী প্রবাসীর উপর নৃশংস হামলার প্রতিবাদে সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার আয়োজনে সিলেট কল্যাণ সংস্থা ও সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার সহযোগিতায় আগামী ১৩ জানুয়ারী সোমবার বেলা ১০.৩০ ঘটিকায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে প্রতিবাদ সভা ও বেলা ১১.৩০ ঘটিকায় ১০ মিনিট শোয়া কর্মসূচীতে প্রবাসী প্রেমী সর্বস্তরের সচেতন নাগরিকবৃন্দদের উপস্থিত থাকার আহবান জানানো হয়।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
