বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মালবাহী ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত সিলেটের সাথে বিচ্ছিন্ন রেল যোগাযোগ

০ টি মন্তব্য 10 ভিউ 4 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

এমদাদুর রহমান চৌধুরী জিয়া, সিলেট
print news | মালবাহী ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত সিলেটের সাথে বিচ্ছিন্ন রেল যোগাযোগ | সমবানী

সিলেটের দক্ষিন সুরমা উপজেলার পাশে মোগলা বাজার -সিলেটের মাঝামাঝি স্থানে মালবাহী একটি ট্রেনের বগির সামনের চাকা লাইনচ্যুত হয়ে গেছে।

এ কারণে সিলেটে আটকা পড়েছে ঢাকা গামী উপবন এক্সপ্রেস ও সিলেট গামী কালনী এক্সপ্রেস ট্রেন মাইজগাঁও রেলওয়ে স্টেশন আটকা পড়ে আছে।

এ দুর্ঘটনার পর সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
রেল কর্তৃপক্ষ কখন ট্রেন ছেড়ে যাবে সে নিশ্চয়তা দিতে না পারায় টিকেট রিফান্ড করে অন্যত্র চলে গেছে যাত্রীরা। কেউ কেউ বসে আছে অপেক্ষায় ।

এমন চিত্র দেখা যায় গভীর রাত পর্যন্ত সিলেট রেলওয়ে প্লাটফর্ম এলাকায়। এদিকে সড়কপথে উপচে পড়া ভীড় যাত্রীবাহী বাসগুলোতে । আশপাশের এলাকাগুলোতে যেতেও সিএনজি অটো রিক্সা, লাইটেস, কার,হাইয়েস চালকরা সুযোগ বুঝে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করতে দেখা যায়।

তবে সিলেট রেলওয়ের স্টেশনের কর্তব্যরত মাস্টার রাসেল জানিয়েছেন আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন আসলেই সচল হবে সিলেট -ঢাকা পথে রেল চলাচল. ।

এদিকে দুর্ঘটনার কারণে রাত সাড়ে ১১টার দিকে সিলেট থেকে ছেড়ে ঢাকার উদ্দেশ্যে উপবন ট্রেন যাত্রা করার কথা থাকলেও তাছাড়া যায়নি। আটকা পড়েছে সিলেট স্টেশনে। যাত্রীরা নিশ্চয়তা না পেয়ে টিকেট রিফান্ড করে চলে গেছেন সহ-সদন্তব্য স্থানে। কেউ কেউ আবার আটকেও পড়েছেন। তবে বেশিরভাগ যাত্রী টিকিট রিফান্ড করায় রেলের রাজস্ব ক্ষতি হয়েছে ব্যাপক। সিলেট গামী কালনী এক্সপ্রেস ট্রেন মাইজগাঁও রেলওয়ে স্টেশন আটকা পড়ে আছে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

থেকে আরও পড়ুন

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading