রেলওয়ের প্রকৌশলী মোজাম্মেল হকের দাফন হলো যমুনার তীরে।। রেলপথ মন্ত্রণালয়ের ও বিভিন্ন মহলের শোক
প্রতিনিধিঃ
কর্মস্থলে ফেরার পথে রেলওয়ে প্রকৌশলীর প্রাণ গেল সড়ক পথে : নির্ঘুম পরিশ্রমে এমনটা বলছেন সহপাঠীরা
রেলওয়ে কর্মকর্তা মোজাম্মেল হকের লাশ ময়মনসিংহের জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার যমুনা নদীর তীরবর্তী শানাপুর গ্রামের বাড়িতে পৌঁছেছে ৮ অক্টোবর বুধবার গভীর রাতে। লাশবাহী গাড়ির বহর পৌছামাত্র সহপাঠী, স্বজন- প্রিয় জন , এলাকাবাসী , রেলওয়ের কর্মকর্তা-কর্মচারী আর মোজাম্মেল হকের দুই শিশু সন্তানদের অশ্রু ভেজা চোখে আর্তনাদ, আত্মচিৎকার, কান্না জড়িত কন্ঠে শোকের ছায়া নেমে আসে যমুনার তীরের শানাপুর গ্রামে। আকাশ বাতাস বাড়ি হয়ে ওঠে প্রিয়জন হারানোর শোকে।
আজ ৯ অক্টোবর বৃহস্পতিবার সকালে গ্রামের বাড়ি শানাপুরে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) কুলাউড়া সেকশনের দায়িত্বপ্রাপ্ত মোজাম্মেল হক কে।
নামাজের জানাজায় অংশ নেন এলাকাবাসী , আত্মীয়-স্বজন প্রতিবেশী ছাড়াও বাংলাদেশ রেলওয়ের ঢাকা, সিলেট, ময়মনসিংহ, টঙ্গী, জামালপুর ও সরিষাবাড়ীর প্রায় তিন শতাধিক রেলওয়ে কর্মকর্তা – কর্মচারী ।
তবে ৮ অক্টোবর লাশের গাড়িটি ভৈরব জ্যামে দীর্ঘ সময় আটকা থাকায় রাতে নির্ধারিত সময়ে জানাযা পড়া সম্ভব হয়নি উল্লেখ করে বৃহস্পতিবার সকালে জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেন বাংলাদেশ রেলওয়ের টঙ্গী সেকশনের এ ই এন আতিকুল।
রেল পথ মন্ত্রণালয়ের শোক;
বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (এস এস আই) কুলাউড়া মোজাম্মেল হকের মৃত্যুতে শোক শোকবার্তা দিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সচিব মো: ফাহিমুল ইসলাম। তিনি সরকারি দায়িত্ব পালনকালে সড়কপথে মোজাম্মেলকের মৃত্যুতে বাংলাদেশ রেলওয়ের রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। সরকারি দায়িত্ব পালনকালে মোজাম্মেল হকের এমন মৃত্যুতে রেলপথ মন্ত্রণালয়, বাংলাদেশ রেলওয়ের সকল কর্মকর্তা-কর্মচারী শোকাহত বলে শোক বার্তায় উল্লেখ করেন। মোজাম্মেল হক মৃত্যুকালে দুই সন্তান আরাফ , মুয়াজ ও স্ত্রী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬ বছর বলেও রেলমন্ত্রণালয়ের শোক বার্তায় উল্লেখ করা হয়। মোজাম্মেল হকের বড় ছেলে নবম শ্রেণী ছোট ছেলে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী।
রেলওয়ে কর্মকর্তাদের শোক: এদিকে রেলওয়ের ঊর্ধতন উপসহকারে প্রকৌশলী মোজাম্মেল হকের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ রেলের বিভাগীয় প্রকৌশলী২/ঢাকা মোঃ আহসান হাবিব
সহকারী নির্বাহী প্রকৌশলী /সিলেট শোয়েব আহমেদ, ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) শ্রীমঙ্গল সাইফুল্লা রিয়াদ ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) শ্রীমঙ্গল সাইফুল্লা রিয়াদ ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী( কার্য) সিলেট _জাকির হোসেন খান।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
