শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হিলিতে চাল গুদামে অভিযান, গুদাম সিল গলা

০ টি মন্তব্য 9 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি, দিনাজপুর
print news | হিলিতে চাল গুদামে অভিযান, গুদাম সিল গলা | সমবানী

দিনাজপুরের হিলি স্থলবন্দরে চালের গুদামে ইউএনও’র অভিযান। তিনটি গুদাম সিলগলা।

বুধবার (২৫ জুন) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পৌর শহরে হাকিম মন্ডলের চাল গুদামে অভিযান পরিচালনা করেন হাকিমপুর (হিলি) উপজেলা নির্বাহী অফিসার অমিত রায় ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. সোহেল আহমেদ।

হাকিমপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. সোহেল আহমেদ বলেন, চাল ডাল মজুদের সময় উত্তীর্ণ ও অবৈধ ভাবে ধান মজুদ করায় তিনটি গুদাম সিলগলা করা হয়েছে। এবং নিয়মিত মামলা দায়ের করা হবে। এসব গুদামে ২৭১ মেট্রিকটন চাল, ৪৭ মেট্রিকটন মসুর ডাল ও প্রায় ২০০০ মেট্রিকটন ধান মজুদ রয়েছে।

এবিষয়ে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায় বলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ও পুলিশ নিয়ে এই গুদামে অভিযান পরিচালনা করি। এখানে চাল এবং মসুর ডাল নিদিষ্ট সময়ের বেশি সময় ধরে মজুদ রাখা হয়েছে। যেসব ধান পাওয়া গেছে এগুলো এখানে মজুদ রাখার নিয়ম নেই। আমরা এখানকার গুদামগুলো সিলগলা করেছি এবং এসংক্রান্ত কাগজপত্র জব্দ করা হয়েছে। এছাড়াও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বাদী হয়ে থানায় মামলা দায়ের করবেন।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading