দুমকিতে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা প্রদান
প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকিতে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি ( এমআরএ) এর নির্দেশনা মোতাবেক পল্লী সেবা সংঘ (পিএসএস) কর্তৃক আয়োজিত এবং ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল এর সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প সরকারি জনতা কলেজে অনুষ্ঠিত হয়। উক্ত ক্যাম্পের মাধ্যমে ২৮৯ জন রোগীকে সেবা প্রদান করা হয় এবং ৩৯ জন রোগীকে ফ্রি চোখের পানি অপারেশনের জন্য ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (১নভেম্বর) সকাল ৮ টা থেকে দুপুর ১টা পর্যন্ত উক্ত সেবা কার্যক্রম চলে। এময় উপস্থিত ছিলেন পল্লী সেবা সংঘের পরিচালক হোসাইন আহমদ কবির হাওলাদার, পিএসএস’র সভাপতি সরকারি জনতা কলেজের সহকারী অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম, পল্লী সেবা সংঘের কর্মকর্তা ও বরিশাল থেকে আগত ডাক্তারগন।
এসময় উপজেলা ও পার্শ্ববর্তী এলাকা থেকে আগত রোগীদের ফ্রি চিকিৎসা সেবা দেয়া হয়।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
