সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শহীদ তোফাজ্জল হত্যার বিচারের দাবিতে ভালুকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

০ টি মন্তব্য 18 ভিউ 4 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

জাহাঈীর আলম, ময়মনসিংহ
print news | শহীদ তোফাজ্জল হত্যার বিচারের দাবিতে ভালুকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন | সমবানী

বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে শহীদ তোফাজ্জল হোসেন হত্যার ছয় মাস অতিবাহিত হলেও এখনো কোন মামলা না হওয়ায় তোফাজ্জল হত্যাকারীদের বিচারের দাবিতে ময়মনসিংহের ভালুকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ওই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

Protest march and human chain in Bhaluka demanding justice for martyr Tofazzals murder 3 | শহীদ তোফাজ্জল হত্যার বিচারের দাবিতে ভালুকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন | সমবানী

জানা যায়, ৪ আগস্ট উপজেলার স্কয়ার মাস্টার বাড়ি এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে আওয়ামী লীগের সন্ত্রাসীরা তোফাজ্জলকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে। নিহত তোফাজ্জল পার্শ্ববর্তী উপজেলার নগরহাওলা গ্রামে ভাড়া থেকে দিন মজুরের কাজ করতেন। সে নেত্রকোনার জেলার কেন্দুয়া উপজেলার পিজাহাতি গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।

এ সময় হবিরবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এর সভাপতিত্বে ও রফিকুল ইসলাম লিটনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাজ্বী আব্দর রউফ, খলিলুর রহমান বিএসএস।

Protest march and human chain in Bhaluka demanding justice for martyr Tofazzals murder 2 | শহীদ তোফাজ্জল হত্যার বিচারের দাবিতে ভালুকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন | সমবানী

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদল নেতা, এমদাদুল হক খসরু, মোকলেছুর রহমান, রাসেল ঢালী, শাহজাহান প্রধান, তোফায়েল আহমেদ রানা, স্বেচ্ছাসেবকদল নেতা মিয়াজ, উপজেলা ছাত্রদল নেতা মাহমুদুল হাসান মানিক, আকরাম মোল্লা, সাকিব খান সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে আসামিদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি করেন তারা।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আপনি পছন্দ করতে পারেন

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading