মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলপুরে ৫৪৪টি কাঁচের বোতলে ভারতীয় মদসহ পিক-আপ ভ্যান আটক

০ টি মন্তব্য 32 ভিউ 4 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

মোঃ কামরুল ইসলাম খান, ফুলপুর, ময়মনসিংহ
print news | ফুলপুরে ৫৪৪টি কাঁচের বোতলে ভারতীয় মদসহ পিক-আপ ভ্যান আটক | সমবানী

ময়মনসিংহের ফুলপুরে ৫৪৪টি কাঁচের বোতলে ভারতীয় মদসহ একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টায় থেকে আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) গভীর রাত ১২ টা ৫ মিনিটের সময় উপজেলার ভাইটকান্দি বাজার এলাকা থেকে এসব মালামাল জব্দ করা হয়।

এ বিষয়ে ফুলপুর থানার ওসি আব্দুল হাদি জানান, ২ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১টার দিকে পুলিশের একটি টহল টিমকে গোপনে সংবাদ দেওয়া হয় যে, শেরপুর জেলার নকলা থানা এলাকা হতে সাদা রংয়ের একটি পিকআপ ভ্যানে করে কিছু মাদক কারবারি মাদকদ্রব্য নিয়ে ফুলপুরের দিকে আসতেছে।

এ সংবাদের ভিত্তিতে টহল পুলিশ ভাইটকান্দির দিকে রওনা করে। পরে সেখানে আজ সোমবার ৩ ফেব্রুয়ারি গভীর রাত ১২টা ৫ মিনিটের সময় ভাইটকান্দি বাজার এলাকায় অবস্থান নেয় পুলিশ। এরপর পুলিশের এ অবস্থান সম্পর্কে টের পেয়ে পিকআপ ভ্যান চালক রাস্তা পরিবর্তন করে সিংহেশ্বর ইউনিয়নের বনোয়াকান্দার দিকে চলে যায়। তারপর ফুলপুর থানার চৌকস ওসি আব্দুল হাদির নেতৃত্বাধীন টহল পুলিশ বনোয়াকান্দার দিকে অভিযান চালায়।

সেখানে পাঠান বাড়ী মাসুদ মেম্বারের বাড়ীর সামনে ফাঁকা জায়গায় গিয়ে পৌঁছালে পিকআপ ভ্যান রেখে চালকসহ পালিয়ে যায় মাদক কারবারিরা। এসময় স্থানীয় লোকজন পিকআপটি আটক করে। পরে , ঘটনাস্থল হতে পুলিশ একটি পিকআপ ভ্যান ও বিভিন্ন আকারের সর্বমোট ৫৪৪টি কাচেঁর বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। এ ব্যাপারে জানতে চাইলে ফুলপুর থানার ওসি আব্দুল হাদি বলেন, অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আপনি পছন্দ করতে পারেন

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading