,

পিরোজপুরে এডিবি স্বল্প বরাদ্দের প্রতিবাদ ও লুটপাটকারীদের বিচার দাবী

০ টি মন্তব্য 21 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

পিরোজপুর
print news | পিরোজপুরে এডিবি স্বল্প বরাদ্দের প্রতিবাদ ও লুটপাটকারীদের বিচার দাবী | সমবানী

পিরোজপুর জেলায় চলতি আর্থিক বছরে এডিবি’র বরাদ্ধের “বৈষম্য এবং বিগত সময়ে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি ও লুটপাটের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) দুর্ণীতি বিরোধী সামাজিক সংগঠন ‘গ্রীন ফোর্স বাংলাদেশ’ পিরোজপুরের উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্লাবে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে সংগঠনটির জেলা সভাপতি মইনুল আহসান মুন্না লিখিত বক্তব্য উপস্থাপন করেন।

লিখিত বক্তব্যে পিরোজপুর জেলায় চলতি আর্থিক বছরে এডিবি বাংলাদেশের অন্যান্ন জেলাগুলোর মধ্যে সর্বনিম্ন মাত্র ১৩ কোটি টাকা বরাদ্দ দেয়ায় তীব্র প্রতিবাদ জানানো হয়। লিখিত বক্তব্যে জানানো হয় কুমিল্লার মুরাদনগর উপজেলায় এডিবির বরাদ্ধ সাড়ে চারশত কোটি টাকা, দ্বেবিদার উপজেলায় বরাদ্ধ তিনশত কোটি টাকা দেয়া হলেও পিরোজপুরে ছয়টি উপজেলার জন্য মাত্র ১৩ কোটি টাকা বরাদ্ধ দেয়া হয়েছে। আমরা এই বৈষম্যের তিব্র প্রতিবাদ জানাই পাশাপাশি বিগত দিনে লুটপাটকারী হোতাদের মুখোশ উন্মোচন ও তাদের আইনের আওতায় আনার দাবী করা হয়।

এ সময়ে আরো উপস্থিত ছিলেন- সংগঠনের সাধারন সম্পাদক মো: নাসির উদ্দিন, সহ সভাপতি আফজাল হুসাইন লাভলু, মো: শাহদাত হোসেন, যুগ্ন সম্পাদক মো: নুরউদ্দিন, তানিয়া রহমান, অর্থ সম্পাদক আব্দুল আলীম খান, প্রচার সম্পাদক হাছিবুর রহমান, দপ্তর সম্পাদক অদিতি মন্ডল প্রমুখ।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading