সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভাণ্ডারিয়ায় ৫৪তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

০ টি মন্তব্য 4 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

ভাণ্ডারিয়া (পিরোজপুর)
print news | ভাণ্ডারিয়ায় ৫৪তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ | সমবানী

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় চারদিন ব্যাপী ৫৪তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৭ জানুয়ারি) বিকেল উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ভাণ্ডারিয়া বিহারীলাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার। এছাড়াও আরো বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন, ভান্ডারিয়া বিহারীলাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান।

এছাড়া উপস্থিত ছিল উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোঃ রুহুল আমিন, বাংলাদেশ জামায়েত ইসলামের ভাণ্ডারিয়া উপজেলা আমির ও শিয়ালকাঠি আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোঃ আমির হোসেন খান, মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ মনির হোসেন, চিঙ্গুড়িয়া এন আই এইচ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওমর ফারুকসহ উপজেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়ার ভূমিকা অপরিসীম। খেলাধুলা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও শৃঙ্খলা শেখায়।

পরে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading