বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের প্রেস সেক্রেটারি জহিরুল ইসলাম মিরনের উপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদ সংবাদ সম্মেলন।।

০ টি মন্তব্য 26 ভিউ 4 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

মো. জহিরুল ইসলাম, কুয়াকাটা
print news | কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের প্রেস সেক্রেটারি জহিরুল ইসলাম মিরনের উপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদ সংবাদ সম্মেলন।। | সমবানী

কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের প্রেস সেক্রেটারি জহিরুল ইসলাম মিরনের উপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদ ও সুষ্ঠু তদন্তপূর্বক বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেন।

রবিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় কুয়াকাটা প্রেসক্লাব মিলনায়তনে কুয়াকাটা হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ সংবাদ সম্মেলন করা হয়েছে।

এসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল মোঃ সাঈদ হাসান লিখিত বক্তব্যে বলেন, জহিরুল ইসলাম মিরন একজন সমাজ সেবক সাংবাদিক ও পর্যটন ব্যবসায়ী। তিনি অত্যন্ত নম্র ভদ্র এবং সামাজিকভাবে স্বীকৃত একজন ভালো মনের মানুষ। তার উপরে এ ধরনের সন্ত্রাসী হামলা কুয়াকাটা তথা পর্যটন এলাকায় চরম বিশৃঙ্খলা ও জননিরাপত্তা আজ হুমকির মুখে পড়ছে। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ভবিষ্যতের যেন না ঘটে পুলিশ প্রশাসনকে তার সুষ্ঠু তদন্ত পূর্বক সন্ত্রাসীদের খুঁজে বের করে অতি দ্রুত বিচার করার জোর দাবি জানাচ্ছি। সামাজিক সুষ্ঠু ব্যবস্থাপনা ও পরিবেশ না থাকলে সকল ব্যবসায়ীগণ নিরাপত্তাহীনতা ও ব্যবসায়িকভাবে চরম ক্ষতিগ্রস্ত হবে।

কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষারের সভাপতিত্বে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় সংবাদ সম্মেলনে কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশনের সভাপতি এম এ মোতালেব শরীফ, সাধারণ সম্পাদক, মোঃ সাঈদ হাসান, ফাইন্যান্স সেক্রেটারি মোঃ রাসেল খান, আন্ত পর্যটন বিষয়ক সম্পাদক জসীমউদ্দীন বাবুল ভূইয়া , অফিস সেক্রেটারি মাসুম আল বেলাল, কালচারাল সেক্রেটারি ডাক্তার ইসমাইল ইমন সহ অনেকে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading