শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভান্ডারিয়া ইউপি চেয়ারম্যানের উপরসন্ত্রাসীদের হামলায় সংবাদ সম্মেলন

০ টি মন্তব্য 47 ভিউ 5 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

সমবানী প্রতিবেদক, ভাণ্ডারিয়া (পিরোজপুর)
print news | ভান্ডারিয়া ইউপি চেয়ারম্যানের উপরসন্ত্রাসীদের হামলায় সংবাদ সম্মেলন | সমবানী

ভান্ডারিয়া ইউপি চেয়ারম্যানের উপর সন্ত্রাসীদের হামলায় সংবাদ সম্মেলন
ভাণ্ডারিয়ায় ১০ লক্ষ টাকা চাঁদার দাবীতে ইউপি চেয়ারম্যানের ওপর হামলা মামলা দায়ের

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার নদমূলা-শিয়ালকাঠী ইউপি চেয়ারম্যান সাবেক জাতীয় পার্টি জেপি’র যুগ্ম আহবায়ক মেজবা উদ্দীন আরিফ এর ওপর হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। বুধবার দুপুরে ভাণ্ডারিয়া থেকে বাড়ী ফেরা পথে নদমূলা শিয়ালকাঠী ইউনিয়নের নতুন বাইপাস মোড়ে এ হামলা চালানো হয়।

ইউপি চেয়ারম্যান মেজবা উদ্দীন আরিফ জোমাদ্দার গতকাল বুধবার সন্ধ্যায় নদমূলা-শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদে এ সংবাদ সম্মেলনে জানান, উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয় থেকে অফিসিয়াল কাজ সেরে মোটর সাইকেল যোগে বাড়ী ফেরার পথে শিয়ালকাঠী ইউনিয়নের নতুন বাইপাস মোড়ে পৌঁছলে মো. আবু হানিফ খলিফাসহ ওত পেতে থাকা একদল সন্ত্রাসী তার মোটর সাইকেলের গতি রোধ করে লোহার রড ও জিআই পাইপ দিয়ে আমাকে হত্যা করার উদ্দেশে হামলা চালায় এবং উপর্যুপরি আঘাত করে এ সময় আমার সঙ্গে থাকা ৩লক্ষ ৭ হাজার টাকা ছিনিয়ে নেয়। এসময় সন্ত্রাসীদের কার্যলাপে প্রতিবাদ করলে আমার সঙ্গে থাকা সাইমুন হোসেন ও জাহিদুল ইসলামকে পিটিয়ে আহত করে। এ ঘটনা ৩ মাস পূর্বে অজ্ঞাত নামা এক যুবক ইউনিয়ন পরিষদে উপস্থিত হয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবী করে।

তিনি এ ঘটনায় ১২ জনকে নামীয় এবং ২০-২৫ জন অজ্ঞাত নামা আসামী করে ভাণ্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ এ মামলার এজাহার ভুক্ত আসামী রানা কে গ্রেপ্তার করতে সক্ষম হয়। সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে তিনি জানান, মো. আবু হানিফ খলিফা ও নজরুল ইসলামকে আমি চিনি বাকীদের আমি দেখলে চিনব। আমার সঙ্গে থাকা ব্যক্তিরা সবাইকে চিনে তাদের কাছ থেকে আমি নাম সংগ্রহ করেছি।

ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ আনওয়ার জানান,এ ঘটনায় ভাণ্ডারিয়া একটি মামলা দায়ের করা হয়েছে। এবং রানা নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading