মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাউখালীতে বিশেষ কম্বিং অপারেশন ২০২৫ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

০ টি মন্তব্য 14 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী, পিরোজপুর।
print news | কাউখালীতে বিশেষ কম্বিং অপারেশন ২০২৫ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা | সমবানী

পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে ২০ জানুয়ারি সোমবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সভাপক্ষে মৎস্য সম্পদ ধ্বংসকারী ক্ষতিকর অবৈধ জাল অপাসরণে বিশেষ কম্বিং অপারেশন ২০২৫ উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা মৎস কর্মকর্তা হাফিজুর রহমান, সমবায় কর্মকর্তা মোঃ ওয়াহিদুজ্জামান খান, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, কাউখালী থানার ওসি তদন্ত সুমন সরকার, নৌ পুলিশের এসআই নিয়াজ মোর্শেদ, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাংবাদিক ফোরামে সভাপতি হাফেজ মাসুম বিল্লাহ, মৎস্যজীবী প্রতিনিধি রিপন শেখ প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, চারটি ধাপে বিশেষ কম্বিং অপারেশন চলছে। প্রথম ধাপে মৎস্য আইন না মানার অপরাধে ২জন জেলেকে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। নদীতে কোন জেলে যদি অবৈধ জাল দিয়ে মাছ শিকার করে তাদেরকে আইনের আওতায় আনা হবে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading