শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাউখালীতে জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রগুলি প্রস্তুতির কাজ চলছে ঝুঁকিপূর্ণ ১৮ কেন্দ্র

০ টি মন্তব্য 9 ভিউ 5 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী, পিরোজপুর।
print news | কাউখালীতে জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রগুলি প্রস্তুতির কাজ চলছে ঝুঁকিপূর্ণ ১৮ কেন্দ্র | সমবানী

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর ২ আসনে কাউখালী উপজেলার ভোটার সংখ্যা রয়েছে ৬৫ হাজার ৫৩৪ জন। যার মধ্যে ৩২ হাজার ২৮৭ জন পুরুষ এবং ৩৩ হাজার ২৪৪ জন নারী এবং ৩ জন হিজড়া ভোটার রয়েছেন।

উপজেলার ভোট কেন্দ্রগুলোতে ৩৩ জন ভিজিটিং অফিসার ১৪৩ জন সহকারী ভিজিটিং অফিসার এবং ২৮৬ জন পোলিং অফিসার নির্বাচনী দায়িত্ব পালন করবেন। ইতিমধ্যেই এদের নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন করা হয়েছে।

কাউখালী উপজেলা ৫টি ইউনিয়ন নিয়ে গঠিত। এই ইউনিয়নগুলি কঁচা, সন্ধ্যা, কালিগংগা, ও চিড়াপাড়া এই নদী দিয়ে খণ্ড-বিখন্ড করা হয়েছে। যার কারণে নদী খন্ডিত এলাকাগুলো দুর্গম ও ঝুঁকিপূর্ণ হওয়ায় ১৮টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন।

যে কারণে এ সমস্ত দুর্গম এলাকায় বাড়তি নিরাপত্তা ও রাস্তাঘাট সংস্কারের কাজ করছে উপজেলা প্রশাসন ও নির্বাচনী কর্তৃপক্ষ। ইতি মধ্যেই কাউখালী উপজেলায় ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা রির্টানিং কর্মকর্তা, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সেনাবাহিনী, বিজেপি, গোয়েন্দা সংস্থাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সরেজমিনে, উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে ,কাউখালী ৩৩ টি ভোট কেন্দ্রের মধ্যে ৬ টি ভোট কেন্দ্রে আগেই সিসি ক্যামেরা সজ্জিত থাকায় বাকি ২৭ টি কেন্দ্রে সিসি ক্যামেরা লাগানোর কাজ চলছে।

এ ব্যাপারে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার আসাদুজ্জামান বলেন উপজেলায় ৩৩ টি কেন্দ্রের মধ্যে ১৮ টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে। তবে আমরা এ ব্যাপারে সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। এখানে অতিরিক্ত নিরাপত্তার জন্য সবকিছু প্রস্তুত আছে। ইনশাআল্লাহ শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা ভোট দিতে পারবেন। সেনাবাহিনী, বিজেপি এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক এ সমস্ত এলাকা পরিদর্শন করছেন।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading