শ্রীপুরে শহীদ জিয়ার জন্মবার্ষিকীতে দোয়া ও শীতবস্ত্র বিতরণ
প্রতিনিধিঃ
মোঃ শাহাদত হোসাইন, শ্রীপুর (গাজীপুর)
গাজীপুরের শ্রীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার(২২ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার গোসিঙ্গা কর্নপুর চৌরাস্তা এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ে আকন্দ ফাউন্ডেশনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
গোসিঙ্গা ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান ব্যাপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকন্দ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. লুৎফর রহমান আকন্দ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা তাজউদ্দিন মোড়ল, ওলামাদলের নেতা মাওলানা মো. মোখলেস উদ্দিন কফিল, যুবদল নেতা সুমন আকন্দসহ স্হানীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
এ সময় শতাধিক সুবিধাবঞ্চিত পরিবারের সদস্যদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা বিএনপি নেতা আক্তার হোসেন আকন্দের তত্ত্বাবধানে দোয়া মাহফিল পরিচালনা করেন কর্নপুর জামিয়া হামিদিয়া দারুল উলুম মাদ্রাসার মোহতামিম মাওলানা হাফিজউদ্দিন।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
