মোংলায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
প্রতিনিধিঃ
কাজী ওমর ফারুক, মোংলা
মোংলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতার জন্য দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার মাগরিবের নামাজের পর পৌর বিএনপির উদ্যোগে দলীয় অস্থায়ী কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি, সাবেক মেয়র ও ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী আলহাজ্ব জুলফিকার আলী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. মান্নান হালদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব মো. মোস্তফা, পৌর সাংগঠনিক সম্পাদক তালুকদার মো. নাসির উদ্দিন এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. খোরশেদ আলম।
এছাড়া পৌরসভার প্রতিটি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা দোয়া মাহফিলে অংশ নেন।এ সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করা হয়।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
