রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

‎জিয়া পরিবারের জন্য দোয়া চেয়ে কান্নায় ভেঙে পড়লেন আনিসুল হক

০ টি মন্তব্য 6 ভিউ 4 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

তাহিরপুর (সুনামগঞ্জ)
print news | ‎জিয়া পরিবারের জন্য দোয়া চেয়ে কান্নায় ভেঙে পড়লেন আনিসুল হক | সমবানী

‎শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার পরিবারের জন্য দোয়া চাইতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন সুনামগঞ্জ-১ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক আনিসুল হক। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার পরিবার দেশের মানুষের জন্য আজীবন কাজ করে গেছেন।

আমাদের নেত্রী কখনও অন্যায়ের সঙ্গে আপোষ করেননি। দেশের মানুষের জন্য তিনি এক ছেলেকে হারিয়েছেন। আমি সেই পরিবারটির জন্য দোয়া চাই, আমাদের মা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাই। এ কথা বলতেই তিনি মঞ্চে কান্নায় ভেঙে পড়েন।

‎শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি প্রচার ও নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‎বক্তব্যে আনিসুল হক আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে এক কোটি বেকার যুবকের কর্মসংস্থান নিশ্চিত করা হবে। পাশাপাশি বেকার যুবক-যুবতীদের জন্য বেকার ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে। দেশের মসজিদের ইমাম ও মোয়াজ্জিনদেরও ভাতার আওতায় আনা হবে।

‎তিনি দাবি করেন, খুব শীঘ্রই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন। তাকে বরণ করতে দেশের ১০ কোটি মানুষ বিমানবন্দরে উপস্থিত হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

‎হাওরাঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে আনিসুল হক বলেন, অবহেলিত হাওরবাসীর জীবনমান উন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। কৃষক ও জেলেদের জন্য কার্ডের মাধ্যমে ভাতার ব্যবস্থা করা হবে। পাশাপাশি জেলা শহরের সঙ্গে প্রতিটি উপজেলাসহ ইউনিয়ন পর্যায় পর্যন্ত আধুনিক যোগাযোগব্যবস্থা গড়ে তোলা হবে।

‎সভায় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ হাজারো জনতা উপস্থিত ছিলেন

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading