মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বোরহানউদ্দিনে শহীদ বুদ্ধিজীবী দিবসে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

০ টি মন্তব্য 59 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

সমবানী প্রতিবেদক, বোরহানউদ্দিন, ভোলা
print news | বোরহানউদ্দিনে শহীদ বুদ্ধিজীবী দিবসে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত | সমবানী

ভোলার জেলার বোরহানউদ্দিন উপজেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে, শনিবার ১৪ ডিসেম্বর বোরহানউদ্দিন উপজেলা সম্মেলন কক্ষে শহীদদের আত্মার শান্তির কামনায় কোরআন তেলাওয়াত শেষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান-উজ্জামান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ছিদ্দিকুর রহমান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার হীরামন বৈদ্দ্য, এড্যাভোকেট মোহাম্মদ আলী বিশ্বাস, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আহমদ উল্যাহ মিয়া,বীরমুক্তিযোদ্ধা নুরুল আমিন মিয়া, পক্ষিয়া ইউনিয়ন পরিষদ ( ভারপ্রাপ্ত) চেয়ারম্যান হুমায়ুন কবির। উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পঃপঃ কর্মকর্তা ডাঃ নিরুপম সরকার সোহাগ, উপজেলা কৃষি অফিসার গোবিন্দ মন্ডল, বরিশাল বিভাগীয় সাংবাদিক পরিষদের সিনিয়র সহ-সভাপতি এম এ অন্তর হাওলাদার, তথ্য বিষয়ক সম্পাদক ও আজকালের খবর পত্রিকার প্রতিনিধি সাংবাদিক ইকবাল হোসেন নয়ন, সাংবাদিক সাগর চৌধুরী, সাংবাদিক আরিফ পন্ডিত, সাংবাদিক সাইফুল ইসলাম আকাশ সহ সরকারি-বেসরকারি কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগন।

এছাড়া বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে শহীদ বুদ্ধিজীবী দিবসটি উপলক্ষে কবিতা আবৃত্তি, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোকচিত্র প্রদর্শনী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

থেকে আরও পড়ুন

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading