ভাণ্ডারিয়ায় বিএনপি’র আলোচনা সভা বৈশম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত এমদাদুল হত্যার বিচার চাইলেন বিএনপি’র নেতৃবৃন্দ
প্রতিনিধিঃ
আল আমীন আহমেদ, ভান্ডারিয়া, পিরোজপুর
বৈশম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত এমদাদুল হত্যার বিচার চাইলেন বিএনপি’র নেতৃবৃন্দ। শুক্রবার বিকেলে ভাণ্ডারিয়া উপজেলা ধাওয়া মাধ্যমিক বিদ্যলয় মাঠে তারেক রহমানের রাষ্ট্র কাঠামো সংস্কার সম্বলিত ৩১ দফার বই ও ক্যালেন্ডার বিতরণ উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় এ দাবী করা হয়।
ধাওয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি আঃ রশিদ খান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধন অতিথির বক্তব্য দেন, বিএনপি নেতা ও ভাণ্ডারিয়া সরকারি কলেজের সাবে ভিপি মো. মাহমুদ হোসেন মিয়া আরও বক্তব্য দেন, উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম সোহাগ, ভাণ্ডারিয়া পৌর বিএনপি’র আহবায়ক আঃ মান্নান হাওলাদার, উপজেলা ছাত্রদল নেতা মাহফুজ উজ্জল, মিরাজুল ইসলাম,ফাহিম সিকদার, ওবায়দুল শরীফ, আহমেদ যুবায়ের, এসকে শিকদার প্রমূখ।
প্রধান অতিথি মাহমুদ হোসেন তার বক্তৃতায় বলেন, একটি জীবন অনেক দামী। ছাত্র আন্দোলনে নিহত ধাওয়ার সন্তান এমদাদুলকে আমরা আর কখনও ফিরে পাবো না। এমদাদুলরা জীবন দিয়ে দেশের ভোটার অধিকারসহ সকল অধিকার ফিরিয়ে দিয়েছে। তিনি বলেন, এমদাদুলসহ সকল হত্যাকান্ডের বিচার এদেশের মাটিতে হবে। তিনি আরও বলেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচন খুবই গুরুত্বপূর্ন। তারেক রহমান ঘোষিত ৩১ দফার ম্যাসেস প্রতিটি মানুষের কাছে পেঁৗছে দিতে হবে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
