জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন পিরোজপুরের মহিব্বুলাহ হাওলাদার
প্রতিনিধিঃ
ভান্ডারিয়া
গত শনিবার (২৭ সেপ্টেম্বর) জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সাংবাদিক সংগঠন প্রয়াত সাংবাদিক নেতা মুহম্মদ আলতাফ হোসেন প্রতিষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থা’র ২০২৫-২০২৮ মেয়াদের নবনির্বাচিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও পরিচিতি সভা জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উক্ত শপথ গ্রহণ অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য হিসাবে শপথ গ্রহণ করেন পিরোজপুরের সাংবাদিক মহিব্বুলাহ হাওলাদার।
অতীত অভিজ্ঞতা থেকে বলা যায় ২০২৫ ইং সালে গঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ অতীতের সকল কমিটি থেকে সম্পুর্ন ব্যতিক্রম।
২০২৫-২০২৮ মেয়াদে গঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ সারাদেশ থেকে যাচাই বাছাই করে বস্তুনিষ্ঠ সংবাদ কর্মীদের নিয়ে গঠন করা হয়েছে।
শপথ গ্রহণ ও পরিচিতি সভায় সভাপতিত্ব করেন, সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মোসাম্মৎ আছিয়া আক্তার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়’র মা সামসি আরা জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এটিএন এমসিএল এর ডিরেক্টর মোঃ আনিসুর রহমান, এবং শহীদ সাংবাদিক আবু তাহের মোঃ তুরাব’র ভাই আবুল আহসান মোঃ আজরফ।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মোঃ আলমগীর গনি, নীতিনির্ধারক পরিষদের চেয়ারম্যান মোঃ জামাল হোসেন, সদস্য মুহম্মদ মনজুর হোসেন, নির্বাহী পরিষদের নির্বাহী সভাপতি মোঃ শাহজাহান মোল্লা। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ, জেলা ও উপজেলা শাখার সভাপতি এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সাংবাদিক বৃন্দ।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
