রবিবার, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলপুরে অবৈধ ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা, এক লক্ষ টাকা জরিমানা

০ টি মন্তব্য 18 ভিউ 2 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

মোঃকামরুল ইসলাম খান, ফুলপুর, ময়মনসিংহ
print news | ফুলপুরে অবৈধ ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা, এক লক্ষ টাকা জরিমানা | সমবানী

ময়মনসিংহের ফুলপুরে অবৈধ ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে উপজেলার সদর ইউনিয়নে দাওয়া ব্রিকসে অভিযান চালিয়ে এক লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। লাইসেন্সবিহীন, পরিবেশের জন্য ক্ষতিকর, পরিবেশ রক্ষার্থে এবং জনস্বাস্থ্যের জন্য হানিকর অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে ইট প্রস্তুত ও ভাটা (স্থাপন) নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর ০৪ ধারায় এ জরিমানা আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক। এসময় তার সাথে ফুলপুর থানার এসআই আব্দুল খালেকসহ পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

থেকে আরও পড়ুন

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading