শ্রীপুরে এনসিপি ও ইসলামী আন্দোলনের শতাধিক নেতা কর্মী বিএনপিতে যোগদান
প্রতিনিধিঃ
মোঃ শাহাদত হোসাইন, গাজীপুর
গাজীপুরের শ্রীপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের (চরমোনাই) শতাধিক নেতা-কর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করেছেন।
বুধবার (৭ জানুয়ারি) দুপুরে পৌর শহরের কেওয়া তমিরউদ্দিন আলিম মাদ্রাসা মিলনায়তনে কেন্দ্রীয় বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চুর হাত ধরে তাঁরা বিএনপিতে যোগদান করেন।
এনসিপি থেকে বিএনপিতে যোগদান করা নেতা-কর্মীরা হলেন এনসিপির গাজীপুর জেলা সংগঠক আল্পনা আক্তার ছোঁয়া, গাজীপুর জেলা এনসিপির সদস্য কাইফাত মোড়ল, ওয়াসিম আকরাম, শফিকুল ইসলাম। জাতীয় যুব শক্তির নাঈম মিয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সাদিকুর রহমান, রাসেল মোড়ল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হারুন অর রশিদ শিমুল, রাসেল মিয়া ও মুক্তা।
ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) থেকে যোগদান করা নেতা-কর্মীরা হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্রীপুর উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজসহ কর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন ওলামা দলের প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা রুহুল আমিন, শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হুমায়ুন কবির সরকার, সদস্যসচিব মো. বিল্লাল হোসেন ব্যাপারীসহ বিএনপি’র অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
