শ্রীপুরে গারো সম্প্রদায়ের ৫ শতাধিক আদিবাসী বিএনপিতে যোগদান
প্রতিনিধিঃ
মো.শাহাদত হোসাইন, গাজীপুর।
গাজীপুরের শ্রীপুরে পাঁচ শতাধিক গারো সম্প্রদায়ের আদিবাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগ দিয়েছেন।
শুক্রবার(১৪নভেম্বর)সকাল ১১ টায় শ্রীপুর পৌর ৫ নং ওয়ার্ড গারোপাড়া এলাকায় এক যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাদের দলে স্বাগত জানান বিএনপির কেন্দ্রীয় সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে ও সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন,হীড বাংলাদেশের নির্বাহী পরিচালক ও এডাবের চেয়ারম্যান আনোয়ার হোসেন।
বিশেষ অতিথি ছিলেন,শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব,পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট আহসান কবির,আহ্বায়ক সদস্য আবুল হোসেন প্রধান,পৌর যুবদলের সদস্য সচিব আবু তাহের প্রধান,পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম মিলনসহ স্থানীয় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু বলেন,বিএনপি সব শ্রেণি-পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম করে যাচ্ছে।গণতন্ত্র পুনরুদ্ধার,আইনের শাসন ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে কোচ ও গারো আদিবাসী সম্প্রদায়ের অংশগ্রহণ বিএনপিকে আরও শক্তিশালী করবে।
বিএনপি সরকার ক্ষমতায় গেলে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও তাদের সংস্কৃতি সংরক্ষণে বিশেষ উদ্যোগ নেওয়া হবে বলেও আশা প্রকাশ করেন।অনুষ্ঠান শেষে নতুন যোগ দেওয়া আদিবাসী সদস্যদের হাতে বিএনপির পতাকা ও ফুল তুলে দেন অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
