গাজীপুরে ভূমিকম্প আতঙ্কে হুরাহুরি করে নামতে গিয়ে ২টি কারখানার ৩ শতাধিক শ্রমিক আহত
প্রতিনিধিঃ
মোঃ শাহাদত হোসাইন, গাজীপুর।
সারাদেশের ন্যায় গাজীপুরে ভূমিকম্প অনুভব হয়েছে এ আতঙ্কে হুরাহুরি করে সিড়ি দিয়ে নামতে গিয়ে ২টি কারখানার ৩ শতাধিক শ্রমিক আহত হয়েছেন।পরিস্থিতি নিয়ন্ত্রণে কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করতে বাধ্য হয়।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্পের মুহূর্তে উঁচু ভবন দুলতে শুরু করলে ঘরবাড়ি, অফিস, শিল্পকারখানা, দোকানপাট থেকে মানুষ দ্রুত খোলা জায়গায় ছুটে আসে। এ অবস্থায় বন্ধ রাখা হয়েছে বিদ্যুৎ সরবরাহ।
জানা গেছে, কয়েক সেকেন্ড স্থায়ী ভূমিকম্পে গাজীপুর মেট্রোপলিটন এলাকার টঙ্গী, জয়দেবপুর ও জেলার কালিয়াকৈর, শ্রীপুর, কালীগঞ্জ ও কাপাসিয়াজুড়ে হঠাৎ মোবাইল নেটওয়ার্কে চাপ বৃদ্ধি পায়। কলড্রপ ও নেটওয়ার্ক অস্থিরতার পাশাপাশি কোনাবাড়ী, বোর্ডবাজার, চান্দনা চৌরাস্তা, কড্ডা ও সালনাসহ বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্পকারখানায়ও আতঙ্ক দেখা দেয়। তবে দ্রুত নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়নি। অনেক প্রতিষ্ঠান নিরাপত্তার স্বার্থে কিছু সময়ের জন্য কার্যক্রম স্থগিত রাখে।
অনেক কারখানায় দুলুনি অনুভূত হতেই শ্রমিকরা আতঙ্কে নিচে নেমে আসে। সাইরেন বাজিয়ে শ্রমিকদের নিরাপদ জায়গায় দাঁড় করানো হয়।
টাহাটা এলাকায় স্থানীয় কোস্ট টু কোস্ট কারখানায় ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে হুড়োহুড়ি করে নামতে গিয়ে অন্তত ৩শ এর অধিক শ্রমিক আহত হন।
শ্রীপুরে ডেনিমিক্স লিমিটেড কারখানারও একই পরিস্থিতি। শ্রমিকরা জানায়, আতংকে সবাই বাইরে বের হতে চাইলে কারখানা কর্তৃপক্ষ গেট খুলেনি। সেই সময় পদদলিত হয়ে অসংখ্য শ্রমিক আহত হন।
এমন খবরে চিকিৎসা দিতে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে আসেন শ্রীপুর উপজেলা বিএনপির এমপি মনোনীত প্রার্থী ও বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাচ্চু। আহতদের আতঙ্কিত না হয়ে আশপাশের স্থানীয় হাসপাতালে চিকিৎসা নেয়ার পরামর্শ দেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুরের বেশ কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
টঙ্গী হাসপাতালের জরুরি বিভাগের ডা. ইশরাত জাহান এ্যানি বলেন, ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মাঠে ফায়ার সার্ভিসের টিম মাঠে রয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তারা পুরোপুরি প্রস্তুত।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের সূত্রে জানা যায়, দুপুর পর্যন্ত রেজিস্ট্রার খাতায় প্রায় ৭০ জনের মতো রোগীর নাম রেজিস্টার করা হয়েছে।
গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন বলেন, গাজীপুরে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। কিছু শ্রমিক হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হয়েছেন। জেলা প্রশাসনের টিম বিভিন্ন এলাকায় ঘুরে পরিস্থিতি পর্যেবক্ষণ করছে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
