সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুরে ইউপি সদস্যের নেতৃত্বে দুই শতাধিক নারী-পুরুষের বিএনপিতে যোগদান

০ টি মন্তব্য 6 ভিউ 6 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

মোঃ শাহাদত হোসাইন, গাজীপুর
print news | শ্রীপুরে ইউপি সদস্যের নেতৃত্বে দুই শতাধিক নারী-পুরুষের বিএনপিতে যোগদান | সমবানী

গাজীপুরের শ্রীপুরে তেলিহাটি ইউনিয়ন পরিষদের সদস্য সফিকুল ইসলামের নেতৃত্বে দুই শতাধিক নারী ও পুরুষ বিএনপিতে যোগদান করেছেন।

বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব, বিশেষ করে অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুর বলিষ্ঠ ও মানবিক নেতৃত্বে অনুপ্রাণিত হয়েই তারা দলে যোগ দেন।

রবিবার (২১ ডিসেম্বর) সকালে টেপির বাড়ি গ্রামে ডাঃ বাচ্চুর নিজ বাসভবনে তেলিহাটি ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সফিকুল ইসলাম ও তেলিহাটি গ্রামের আব্দুল মালেকের নেতৃত্বে নারী-পুরুষ মিলিয়ে প্রায় দুই শতাধিক মানুষ বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন।

এ সময় তারা বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তাদের যোগদান সম্পন্ন করেন।
যোগদান অনুষ্ঠানে নবাগতদের স্বাগত জানিয়ে অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন,
দেশ আজ এক গভীর রাজনৈতিক ও গণতান্ত্রিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এই ক্রান্তিলগ্নে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে—বিএনপিই জনগণের আস্থা ও বিশ্বাসের শেষ আশ্রয়স্থল। জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ হয়ে মানুষের এই জাগরণ ভবিষ্যতে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও বেগবান করবে।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতার রাজনীতি নয়, বরং জনগণের অধিকার, ভোটাধিকার ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার রাজনীতি করে। নতুন যারা দলে এসেছেন, তাদের ঐক্যবদ্ধ ভূমিকা দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

নব্য যোগদানকারীরা জানান, বিএনপির আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা রেখেই তারা বিএনপিতে যোগ দিয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসলেহ উদ্দিন মৃধা, তেলিহাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুল আমিন আকন্দ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান মোড়ল, সদস্য সচিব শহীদুল্লাহ বন্দুকসি, বিএনপি নেতা সালেহ আহমেদ, রিপন ফকির, মফিজুল, আলম শেখ, জহিরুর ইসলাম, রুহুল আমিন তোতাসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে বিএনপিতে নবাগত সকল সদস্যকে অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু ফুল দিয়ে বরণ করে নেন এবং মিষ্টিমুখ করান।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading