কুড়িগ্রামে সবুজ উৎসবে শতাধিক পরিবেশ প্রেমীর অংশগ্রহণ
প্রতিনিধিঃ
হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম
ঔষধি ও সুরক্ষার বৃক্ষ নিম গাছ লাগাই, স্বাস্থ্য ও পরিবেশ বাঁচাই স্লোগানে কুড়িগ্রামে অনুষ্ঠিত হলো “সবুজ উৎসব ২০২৫”।
স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন অরণ্য’র আয়োজনে রবিবার (১০ আগস্ট) দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের মধ্যকুমরপুর গার্লস স্কুল এন্ড কলেজ মাঠে শতাধিক পরিবেশপ্রেমীর অংশগ্রহণে এ উৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে গাছের চারা বিতরণ, প্লাস্টিক দূষণ বিষয়ক সচেতনতা ও গাছে পেরেক মারার বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন, শপথ বাক্য পাঠ ও আলোচনার মধ্য দিয়ে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হয়।
উৎসবের প্রধান আকর্ষণ ছিল স্থানীয় প্রজাতির পাঁচশতটির বেশি নিম গাছের চারা বিতরণ ও রোপণ কর্মসূচি। গ্যাটসবি ওয়ার ও রংপুর পলিটেকনিক ইন্স: পাওয়ার ১২ সালের ব্যাচের সহযোগিতায় অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে সবুজায়নে অবদান রাখেন।
খাদিজাতুল কুবরা টুম্পার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠক ও লেখক জুলকারনাইন স্বপন, মজিদা আদর্শ কলেজের সাবেক সহকারী অধ্যাপক ইয়াসমিন জাফরী। এছাড়াও উপস্থিত ছিলেন অরণ্যের উপদেষ্টা নুর আমিন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মীর মশাররফ হোসেন, অরণ্যের অন্যান্য সদস্যবৃন্দসহ বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোগডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান ও মধ্যকুমরপুর গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলহাজ্ব সাইদুর রহমান চেয়ারম্যান।
উৎসবে উপস্থিত অষ্টম শ্রেণি পড়ুয়া শিক্ষার্থী কুমারী সুবর্ণ রানী বলেন, আমরা শপথ নিয়েছি গাছে পেরেক মারা বন্ধ করব এবং অন্যকেও নিষেধ করব।
অরণ্যের উপদেষ্টা নুর আমিন বলেন, অরণ্য একটি স্বেচ্ছাসেবী সংগঠন হিসাবে ২০১৬ সাল থেকে কুড়িগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, রাস্তার ধারে এবং ফাঁকা জায়গায় বৃক্ষরোপণ করে আসছে। অরণ্যের লক্ষ্য কুড়িগ্রাম জেলার সর্বত্র বৃক্ষময় করে গড়ে তোলা। এখন পর্যন্ত অরণ্য সংগঠন থেকে প্রায় ১৩ হাজার বৃক্ষ রোপন করা হয়েছে। অরণ্যের এ লক্ষ্য পূরণের উদ্দেশ্যে নিরলস পরিশ্রম করে যাচ্ছে অরণ্যের একদল তরুণ সদস্য।
কুড়িগ্রাম সদর উপজেলার ইউএনও সাঈদা পারভীন বলেন, পরিবেশ রক্ষায় ব্যক্তিগত ও সামষ্টিক উদ্যোগ জরুরি। অরণ্য সংগঠনটি শুধু গাছ লাগায়নি, সচেতনতার বীজও বপন করেছে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Click to share on Reddit (Opens in new window) Reddit
- Click to share on X (Opens in new window) X
- Click to share on Tumblr (Opens in new window) Tumblr
- Click to share on Pinterest (Opens in new window) Pinterest
- Click to share on Pocket (Opens in new window) Pocket
- Click to share on Threads (Opens in new window) Threads
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
