রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

হিলিতে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

০ টি মন্তব্য 5 ভিউ 5 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি, দিনাজপুর।
print news | হিলিতে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত | সমবানী

দিনাজপুরের হাকিমপুর হিলিতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। চক্ষু শিবির ক্যাম্পে গরীব অসহায় ও দুস্থ মানুষদের বিনামূল্যে চোখের প্রাথমিক চিকিৎসা এবং ছানি পড়া রোগীদের শনাক্ত করন, অপারেশন ও ঔষধ ফ্রি দেওয়া হচ্ছে। বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ঔষধ পেয়ে খুশি এলাকার মানুষ।

রবিবার সকাল ১০টায় উপজেলার বাংলাহিলি হাট ও বাজার ব্যবসায়ী সমিতি এবং বাংলাহিলি পাবলিক ক্লাবের আয়োজনে ‘দীপ আই কেয়ার ফাউন্ডেশনের অর্থায়নে’ এই চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।

দীপ আই কেয়ার ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর সদরুল হাসান রাজুর নেতৃত্বে ৫ জনের একটি চিকিৎসক দল চিকিৎসা সেবা দিচ্ছেন। উপজেলার প্রায় ৫ শতাধিক মানুষ এখানে চিকিৎসা সেবা নিচ্ছেন।

ফ্রি চক্ষু চিকিৎসা সেবা নিতে আসা মরিজন বেওয়া বলেন, আমরা গরীব মানুষ ডাক্তার দেখাতে গেলে অনেক টাকা লাগে। খবর পেয়ে এখানে এসেছি ডাক্তার দেখালাম ও ঔষধ পেলাম কোন টাকা লাগে নাই। এতে আমি খুবই খুশি।

বাংলাহিলি হাট ও বাজার ব্যবসায়ী সমিতি এবং বাংলাহিলি পাবলিক ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আরমান আলী প্রধান বলেন, এলাকার গরীব দুস্থ ও অসহায় এবং সকল পেশাজীবি মানুষের ফ্রি চক্ষু চিকিৎসা সেবা দিতেই আজকের এই আয়োজন। কারণ চোখ হচ্ছে মানুষের মুল্যবান সম্পদ। এলাকায় অনেক গরীব দুস্থ ও অসহায় মানুষ আছে যারা অর্থের অভাবে ভালো ডাক্তার দেখিয়ে চোখের চিকিৎসা করাতে পারে না। তাদের জন্যই মূলতঃ এই আয়োজন।

এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও বাংলাহিলি হাট ও বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ফরিদ খান, হিলি পাবলিক ক্লাবের সভাপতি মুরাদ ইমাম কবির, সাধারণ সম্পাদক আরমান আলী প্রধান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল হোসেন সহ আরও অনেক।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading