রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পবিপ্রবিতে কৃষি গুচ্ছের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

০ টি মন্তব্য 14 ভিউ 5 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

জাহিদুল ইসলাম, দুমকি(পটুয়াখালী)
print news | পবিপ্রবিতে কৃষি গুচ্ছের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন | সমবানী

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) কৃষি গুচ্ছের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, আইডি কার্ড ও একাডেমিক প্রোফাইল প্রদানের মাধ্যমে বরণ করা হয়েছে।

বুধবার (১জানুয়াররী) সকাল ১০টায় পবিপ্রবি’র টিএসসি কনফারেন্স রুমে আয়োজিত উক্ত ওরিয়েন্টেশন প্রফেসর ড. মাহবুব রব্বানী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ভাইস -চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.এস‌এম হেমায়েত জাহান, ট্রেজারার ও রেজিস্টার (অ.দা.) প্রফেসর আবদুল লতিফ

কৃষি অনুষদের প্রফেসর ড. মোঃ মাসুদুর রহমানের সঞ্চালনায় নবীন শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ছাত্র বিষয়ক উপদেষ্টা, প্রক্টর ও হল প্রোভোস্টদের সাথে পরিচয় করিয়ে দেন। প্রক্টর প্রফেসর আবুল বাশার খান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিধিবিধান ও নিয়মকানুন তুলে ধরেন সাধারণ শিক্ষার্থীদের সামনে। প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ অন্যান্য বক্তারা নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম ভর্তিযুদ্ধে জয়ী নবীনদের উদ্দেশ্যে বলেন, “আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ মানবসম্পদ সৃষ্টির কোন বিকল্প নেই। তোমাদের গুরুত্ব দিয়ে পড়তে হবে যাতে করে তোমরা তোমাদের উদ্ভাবনী শক্তির মাধ্যমে দেশের জন্য কাজ করে যেতে পার।

তিনি আরও বলেন, “তোমরা নবীন তোমাদেরকে সততার চর্চা করতে হবে। তোমাদেরকে সৎ এবং দায়িত্ববান হয়ে দেশের সেবা করতে হবে। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের মধ্যে কয়েকজনকে তাদের অনুভূতি প্রকাশের সুযোগ দেয়া হয়।

এসময় আমন্ত্রিত অতিথিবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা, ডিন, রেজিস্ট্রার, প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যান, পরিচালক, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীবৃন্দ, দপ্তরপ্রধান, কর্মকর্তা, কর্মচারী এবং বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading