লালমোহনে বিভিন্ন রাজনৈতিক দল ও ইজারাদারদের নিয়ে মত বিনিময় সভা
প্রতিনিধিঃ
লালমোহন (ভোলা)
ভোলা লালমোহনে বিভিন্ন রাজনৈতিক দল ও পৌরসভার হাট বাজার ইজারাদারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে লালমোহন পৌরসভার হলরুমে এই মতবিনিময় সময় অনুষ্ঠিত হয়।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও লালমোহন পৌর প্রশাসক শাহ মো. আজিজ এর সভাপতিত্বে মতবিনিময় সময় উপস্থিত ছিলেন,লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিউল্লাহ হাওলাদার, পৌরসভা বিএনপির সভাপতি সাদেক মিয়া ঝান্টু, সদস্য সচিব জাকির ইমরান,লালমোহন উপজেলা যুবদল এর সভাপতি শাহীনুল ইসলাম কবির হাওলাদার, সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান বাবুল পাটোয়ারী, সাধারণ সম্পাদক কাজী হাসানুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রেজাউর রহমান শাহিনসহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
হাট-বাজার ইজারা ও টোল আদায়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন লালমোহন পৌরসভার নির্বাহী কর্মকতা মো. আরিফ হোসেন। তিনি উপস্থিত সকল ইজারাদারদের জানান ব্যাটারী চালিত অটো রিক্সা ও ভাড়াই চালিত মোটরসাইকেলের বাজার ইজারা দেওয়া হয়নি এবং তাদের থেকে কোনরকম টোল আদায় করা যাবে না।
এ সময় লালমোন পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
