সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

গৌরনদীতে আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদ্যাপন

০ টি মন্তব্য 18 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

বিএম বেলাল, গৌরনদী
print news | গৌরনদীতে আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদ্যাপন | সমবানী

আনন্দঘন পরিবেশে ও নানা অনুষ্ঠানমালার মধ্যদিয়ে সোমবার বরিশালের গৌরনদীতে সরকারি-বেসরকারী ভাবে বাঙালীর চিরাচরিত উৎসব বাংলা নববর্ষ উদ্যাপন করা হয়েছে।

এ উপলক্ষে গৌরনদী উপজেলা প্রশাসনের আয়োজনে সোববার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় ও বর্ষবরণ সংগীতের মাধ্যমে দিবসের অনুষ্ঠানমালা শুভসূচনা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও গৌরনদী পৌর প্রশাসক মোঃ আবদুল্লাহ খান। উপজেলা চত্বর থেকে বৈশাখী আনন্দ শোভাযাত্রা বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রা শেষে উপজেলা শিশু পার্কে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজিব হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার সহধর্মিনী অ্যাড. ফাতিমা আক্তারসহ অতিথিবৃন্দ। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান সমুহের প্রধান, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক-সহ বিভিন্য শ্রেণি-পেশার মানুষ ও শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।

বাংলা নববর্ষ উপলক্ষে গৌরনদীবাসীকে শুভেচ্ছা জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল্লাহ খান বলেন, এই আয়োজন আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করে। নতুন বছরে সাম্য, শান্তি ও অগ্রগতির প্রত্যাশায় আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আপনি পছন্দ করতে পারেন

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading