কাউখালীতে ওপেন হাউস ডে অনুষ্ঠিত
প্রতিনিধিঃ
রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী, পিরোজপুর।
পিরোজপুরের কাউখালী থানা পুলিশের আয়োজনে শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি এই প্রতিপাদকে সামনে রেখে ১৫ মে বৃহস্পতিবার বিকালে উপজেলার আমরাজুরী ইউনিয়নের মাগুরা বোড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে মাদক, চাঁদাবাজ, সন্ত্রাস, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পিরোজপুরের নেছারাবাদ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সাবিহা মেহবুবা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মাগুরা বোড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল ইসলাম, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাংবাদিক মাসুম বিল্লাহ, মহিলা ইউপি সদস্য আকলিমা বেগম, ব্যবসায়ী জিয়াউল হক শাহিন, ইলিয়াস হোসেন তুরান, মোহাম্মদ ইকবাল, অটো ড্রাইভার সবুজ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, এসআই মাসুদ। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পুলিশ সার্বক্ষণিক জনগণের সেবা করে যাচ্ছে। জনগণের নিরাপত্তা দায়িত্ব পুলিশের উপর। অপরাধীকে ছাড় দেওয়ার কোন সুযোগ নেই। আপনারা পুলিশকে বন্ধু হিসেবে দেখবেন তাহলে সকল সমস্যার সমাধান হয়ে যাবে।
কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান বলেন, কোন অপরাধীরা কাউখালীতে থাকতে পারবেনা।
সে যেই হোক না কেন তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। আপনাদের কোন অভিযোগ থাকলে সরাসরি আমার কাছে আসবেন। জনগণের জানমালের নিরাপদ দায়িত্ব আমরা আপনাদের পাশে আছি।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
