রবিবার, ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় শক্তিশালী এখন অনলাইন গণমাধ্যম – ইমদাদ হোসেন চৌধুরী

০ টি মন্তব্য 8 ভিউ 8 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

সিলট
print news | বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় শক্তিশালী এখন অনলাইন গণমাধ্যম - ইমদাদ হোসেন চৌধুরী | সমবানী

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় শক্তিশালী এখন অনলাইন গণমাধ্যম। ডিজিটালের এই যুগে সংবাদপত্রের সংজ্ঞায় আমূল পরিবর্তন এসেছে। দ্রুততম সময়ে মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে অনলাইন নিউজ পোর্টালগুলো এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ।

তিনি আরও বলেন, দ্রুত সংবাদ দেওয়ার প্রতিযোগিতায় যেন খবরের সত্যতা ও বস্তুনিষ্ঠতা হারিয়ে না যায় সেদিকে সাংবাদিকদের সজাগ থাকতে হবে।

পহেলা মার্চ শনিবার সিলেটের একটি চাইনিজ বাংলা পার্টি সেন্টারে সিলেট সিটি অনলাইন প্রেস ক্লাব আয়োজিত ইফতার মাহফিলে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত বলেন।

সিলেটে্র অনলাইন প্লাটফর্মের জন্য প্রিয় উপস্থাপিকা ও প্রেস ক্লাবের মহিলা বিষয়ক সম্পাদিকা হ্যাপি জান্নাত ও প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট এর সহযোগী অধ্যাপক ও বিশিষ্ট সঙ্গীতশিল্পী ডা. জহিরুল ইসলাম অচিনপুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মাহমুদুল হাসান, দৈনিক প্রভাতবেলা সম্পাদক ও প্রকাশক কবির আহমদ সোহেল, দোকান বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও মহানগর ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, লন্ডন প্রবাসী বিশিষ্ট সমাজসেবী হেলাল চৌধুরী, বাউল শিল্পী বিরহী কালামিয়া, সিলেট বিভাগীয় অনলাইন প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক ওদৈনিক ঢাকার ডাক,অনলাইন নিউজ পোর্টাল সমবাণীর সিলেট ব্যুরো চীফ,এমদাদুর রহমান চৌধুরী জিয়া, গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন জিডিএফ’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান, দোকান মালিক সমিতি সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক নিয়াজ মোহাম্মদ আজিজুল করিম, মেসার্স ইনতিয়াজ আলী হার্ডওয়্যারের স্বত্ত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী মো: ইনতিয়াজ আলী,

শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সিলেট সিটি অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সদস্য মো: ফখর উদ্দিন।
স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সিনিয়র সদস্য মো: শামীম মিয়া।

শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্লাবের সহ-সভাপতি রাজন আহমদ আরিয়ান প্রেসক্লাবের সহ-সভাপতি সোহেল তালুকদার, সাধারণ সম্পাদক জালাল জয়, কোষাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, ক্রীড়া সম্পাদক মো: মামুনুর রশিদ, দপ্তর সম্পাদক মো: সাইফুল ইসলাম, সদস্য হাসান মোহাম্মদ বদরুল, মো: দুলাল আহমদ, সদস্য মেহেদী হাসান রাতুল, আজিজুর রহমান জুনায়েদ, আবু মূসা সরকার, জাইনুল হোসেন সোহাগ, তারেক নাজিম প্রমুখ।
অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশ করেন গ্রিন ডিজেবল ফাউন্ডেশন জিডিএফ’র পরিচালিত জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শেষে দেশ ওজাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন সিলেটী চ্যানেল গ্রুপের পরিচালক মো: শফিকুল ইসলাম।

এছাড়া উপস্থিত ছিলেন যাদেরকে নিয়ে এ আয়োজন গ্রীন ডিজেবল ফাউন্ডেশনের শিক্ষক .. আফজাল শিকদার .স্বরুফা বেগম
. মলয় রায় হিসাব রক্ষক… মোহাম্মদশাহজাহান আহমদ সম্মাননকারী..শারমিন আক্তার রেবা
সহায়ক কর্মী.নুরজাহান বেগম দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী.তাহমিনা আক্তার মৌমি খাদিজাতুল কোবরা শিফাতোফায়েল আহমেদ সোয়েব
.রেশমা আক্তার রিয়া আফসান আক্তার মুন্নি
. জুঁই রানী দাসরাদিয়া জান্নাত তালুকদার
.অহনা বেগমতাজকিরা জান্নাত ইশা
ফাইজান আহমেদ হাফিজ সমিরঞ্জন বিশ্বাস

উল্লেখ্য, গ্রিন ডিজেবল ফাউন্ডেশন এর দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের সম্মিলিতভাবে গজল পরিবেশনা আগত অতিথিদের মুগ্ধ করে তোলে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আপনি পছন্দ করতে পারেন

একটি মন্তব্য করুন

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading