গৌরনদীতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে সদস্যদের অনাস্থা
প্রতিনিধিঃ
বিএম বেলাল, গৌরনদী
বরিশালের গৌরনদী উপজেলার ৫ নং নলচিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিরুদ্ধে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসারের কাছে পরিষদের সদস্যe„›` অনাস্থা প্রস্তাব দাখিল করেন।অনাস্থা প্রস্তাবের কারন হিসাবে উল্লেখ করেন, গত ৫ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর থেকে চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদের সচিব রুহুল আমিন পরস্পরের যোকসাজসে পরিষদের সমস্ত বরাদ্দ আত্মসাৎ করিতেছেন।
এবিষয়ে ইউপি সদস্যরা বলেন বিগত দিনে আমরা চেয়ারম্যান ও সচিবের সাথে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হই। আমাদের বেতন ভাতাদি উপজেলা নির্বাহী অফিসারের কাছ থেকে প্রাপ্ত হইলেও চেয়ারম্যানের স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও দুর্নীতির কারণে আমাদের বকেয়া বেতন বাবদ প্রায় ২৪ লক্ষ টাকা পরিষদের কাছে আমাদের পাওনা রহিয়াছে।
চেয়ারম্যানের অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ করলে আমাদের ভয়ভিতি ও প্রাণনাশের হুমকি দেয় এ বিষয়ে নলচিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা বলেন ১১জন সদস্য নিয়মিত পরিষদে না এসেও তিন মাস পরপর সচিবের থেকে তাদের বেতন তুলে নিয়ে যায়, যাহা আইনের পরিপন্থি বলে প্রকাশ হয়। আর আমি অনিয়ম বা দূর্নীতি করে থাকলে সঠিক তদন্ত সাপেক্ষে আমার ব্যপারে যেটা ব্যবস্থা হয় তাহা আমি মেনে নিব ।এ বিষয়ে গৌরনদী উপিজেলা ইউএনও বলেন বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে ।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
