কাউখালীতে নতুন ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ে আগমন উপলক্ষে নবীন বরণ ও বই উৎসব অনুষ্ঠিত
প্রতিনিধিঃ
রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী, পিরোজপুর।
পিরোজপুরের কাউখালী সদরের আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বুধবার ১ জানুয়ারি সকাল সাড়ে ১১ টায় বিদ্যালয়ের শ্রেণিকক্ষে নতুন ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ে আগমন উপলক্ষে নতুনদের ফুল দিয়ে বরণ করে নিলেন, অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ আদর্শ মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যরা। পরে নবীন বরণ ও বই উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কাউখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাইনুল হোসেন মনির মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম আহসান কবির, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা বিএনপি’র সদস্য সচিব এইচ এম দ্বীন মোহাম্মদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান।
এ সময় বক্তব্য রাখেন, হোগলা বেতকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিরণ চন্দ্র হালদার, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাংবাদিক ফোরামের সভাপতি হাফেজ মাসুম বিল্লাহ, অত্র বিদ্যালয়ের শিক্ষক মাওলানা ইয়াহিয়া মোল্লা, সুচরিতা কুণ্ড, মিল্টন পাল, যুথিকা কুন্ড প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল হক।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
