রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাউখালী নবান্ন উৎসব ও সফল কৃষক সম্মাননা পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

০ টি মন্তব্য 5 ভিউ 4 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

রিয়াদ মাহমুদ সিকদার। কাউখালী, পিরোজপুর।
print news | কাউখালী নবান্ন উৎসব ও সফল কৃষক সম্মাননা পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে | সমবানী

পিরোজপুরের কাউখালীতে বার্ষিক নবান্ন উৎসব ও সফল কৃষক সম্মাননা পুরস্কার বিতরণ বুধবার (২৬ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত হয়।

উপজেলার চিরাপারা পারসাতুরিয়া ইউনিয়নের বেকুটিয়া সর্বজনীন শ্রী শ্রী হরিগুরু গোপালচাঁদ মতুয়া আশ্রম এর উদ্যোগে হেমন্তের কালের বাড়ি-বাড়ি কৃষিকাজে উৎসাহিত করার জন্য এলাকার সফল কৃষকদের সম্মাননা প্রদান, নবান্নের হাড়ী স্থাপন, ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রসাদ বিতরণ করা হয়।
২০২৫ সালের সফল কৃষক সম্মাননা পুরস্কার পেয়েছেন ৩ জন কৃষক এরা হলেন কৃষক মোঃ বাদশা ফকির, অনুপ মন্ডল ও মিহির রঞ্জন হাজরা।

এ সময় কৃষকদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন বাংলাদেশ মতুয়া মহাসংঘের মহাসচিব সাগর সাধু ঠাকুর, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস,এম আহসান কবির, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এইচ,এম দ্বীন মোহাম্মদ, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক,বেকুটিয়া মতুয়া আশ্রমের সভাপতি সুমন মন্ডল, সাধারণ সম্পাদক তাপস কুন্ডু, পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক জ্যোতির্ময় চক্রবর্তী রতন, পূজা উদযাপন ফ্রন্টের সম্মানিত আহ্বায়ক কিরণ চন্দ্র হালদার, যুগ্ন আহবায়ক বিনয় কৃষ্ণ দাস, ইউনিয়ন বিএনপি’র সভাপতি হাফিজুল হক ইউলেট, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম শাহীন।

এই সময় এলাকার কয়েক শতাধিক কৃষক ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। এই সময় নতুন ধানের নবান্ন খাবার বিতরণ করা হয়।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading