সিলেটে গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু, গৃহকর্তা ডাক্তার জাকারিয়া পলাতক পরিবার নিয়ে
প্রতিনিধিঃ
এমদাদুর রহমান চৌধুরী জিয়া, সিলেট
সিলেট নগরীর মেজরটিলায় চিকিৎসক জাকারিয়া আহমেদ রুমেলের বাসায় ৮ বছর যাবত কাজ করে আসা ( গৃহকর্মী) কিশোরী লাকীর রহস্যজনক মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।
গত ২২ মার্চ রাতে লাকী আক্তার কে পেটে ব্যথার অজুহাতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন গৃহকর্তা ডা. জাকারিয়া আহমেদ রুমেল।
খবর পেয়ে হাসপাতালে গিয়ে লাকীর শরীরের বিভিন্ন স্থানে একাধিক আঘাতের ক্ষত চিহ্ন চোখে পড়ে তার পরিবারের।
সোমবার (২৪ মার্চ) ভোরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে লাকী আক্তারের মৃত্যু হয় চিকিৎসাধীন অবস্থায়।
হাসপাতালের চিকিৎসকের বরাত দিয়ে পুলিশ জানায়, গৃহকর্মীর গলায় বিষাক্ত দ্রব্যের আলামত মিলেছে। তবে অভিযুক্ত চিকিৎসকের দাবি, প্রেমে বাধা দেওয়ায় এমন কাণ্ড ঘটিয়েছেন গৃহকর্মী নিজেই।
এদিকে গৃহকর্মী লাকীর রহস্যজনক মৃত্যুর পর পরিবার নিয়ে উধাও হয়েছেন গৃহকর্তা চিকিৎসক জাকারিয়া। এতে ওই কিশেরীর মৃত্যু নিয়ে রহস্য আরও ঘনীভূত হয়েছে। সৃষ্টি হয়েছে ধুম্রজালের।
নির্যাতনের পর হারপিক খাইয়ে লাকীকে হত্যা করা হয়েছে বলে ও অভিযোগ ঊঠেছে স্বজনও এলাকাবাসীর মুখে।
লাকী আক্তারের মা বিলাতুল বেগমের অভিযোগ, এর আগেও লাকী আক্তারকে নির্যাতন করা হয়েছে। নির্যাতনের পর জোরপূর্বক হারপিক খাইয়ে হত্যা করা হয়েছে তার মেয়েকে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত চান তিনি।
এ বিষয়ে কথা বলতে ডা. জাকারিয়া আহমেদ রুমেলকে ফোন করলে অজ্ঞাত স্থান থেকে তিনি কল রিসিভ করেন। নির্যাতনের বিষয় অস্বীকার করে তিনি বলেন, প্রেমে বাধা দেওয়ায় ক্ষোভে হারপিক খেয়েছে লাকী।
সিলেট এসএমপির শাহপরান থানার ওসি মো. মনির হোসেন জানান, চিকিৎসক গলায় বিষাক্ত দ্রব্যের আলামত পেয়েছেন। আমরা সুরতহাল প্রতিবেদন তৈরি করেছি। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
