গৌরনদীতে চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহতের ঘটনায় ১৫৪ গ্রামবাসীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের
প্রতিনিধিঃ
বিএম বেলাল, গৌরনদী
বরিশালের গৌরনদীতে চোর সন্দেহে গণপিটুনিতে সাগর মোল্লা (২২) নামে এক যুবক নিহতের ঘটনায় ৪ জনের নাম উল্লেখসহ ১৫৪ জন গ্রামবাসীকে আসামি করে গৌরনদী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহত যুবকের বাবা উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের পশ্চিম ডুমুরিয়া গ্রামের সিরাজ মোল্লা বাদি হয়ে এ হত্যা মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন- একই ইউনিয়নের সালতা গ্রামের মজিবর খান (৬৫) ও তার ছেলে আছিব খান (২২),, মোবারেক মোল্লার ছেলে আল-আমিন মোল্লা (৩০), মতলেব আকনের ছেলে সবুজ আকন(২৬)সহ অজ্ঞাতনামা আরো ১৫০ জন গ্রামবাসী।
মামলায় উল্লেখ করা হয়, জীবিকার (কর্মের) জন্য বাদি পরিবারের সদস্যদের নিয়ে মাদারীপুর সদর থানাধীন রাস্তি এলাকায় শফিক চৌধুরীর বাড়িতে ভাড়া থাকেন। গত ১৪ এপ্রিল বিকালে এপ্রিল বাদির ছোট ছেলে সাগর মোল্লা (২২) নিজ গ্রামের বাড়ি গৌরনদীর পশ্চিম ডুমুরিয়া যায়। ওইদিন রাতে ভাড়াটিয়া বাসায় ফেরার পথিমধ্যে রাত সাড়ে ১২টার দিকে পাশর্^বর্তী সালতা গ্রামের মজিবর খানের বাড়ির সামনে রাস্তায় পৌঁছলে আসামিরা সাগরকে চোর আখ্যায়িত করে ধরে বাড়িতে নিয়ে যায়।
এরপর ওই চার আসামিসহ অজ্ঞাতনামা ১০০/১৫০ জনে গণপিটুনি িিয়ে সাগরকে গুরুতর আহত করে। গুরুতর আহত অবস্থায় তাকে (সাগর) ২ আসামি ওইদিন ভোর রাতে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে । গণপিটুনির দুইদিন পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে সাগর মারা যায়।
গৌরনদী থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, এজাহারভূক্ত আসামিদের গ্রেফতারের জোর প্রচেষ্টা চলছে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
