বুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

হিলিতে দিনব্যাপী ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

০ টি মন্তব্য 15 ভিউ 4 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি, দিনাজপুর
print news | হিলিতে দিনব্যাপী ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত | সমবানী

দিনাজপুরের হাকিমপুর হিলিতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে এলকার গরীব অসহায় ও দুস্থ মানুষদের বিনামূল্যে চোখের প্রাথমিক চিকিৎসা এবং ছানি পড়া রোগীদের শনাক্ত করন, অপারেশন ও ঔষধ ফ্রি দেওয়া হয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) হাকিমপুর উপজেলার আলিহাট ইউনিয়নের হারিহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন ন্যাচারাল ইনভারমেন্ট ফর সোসাল ট্রেইন (Nest) ‘নেস্ট’ এর আয়োজনে জাইকা ফাউন্ডেশন কানাডার অর্থায়নে সকাল থেকে দিনব্যাপী এই বিনামূল্যে চক্ষু শিবির ক্যাম্প অনুষ্ঠিত হয়।

দিনাজপুর গাওসুল আযম এর (বিএনএসবিআই) প্রোগ্রাম অফিসার হামিদুর রহমান বলেন, স্বেচ্ছাসেবী নেস্ট এর আয়োজনে দিনাজপুর গাওসুল আযম চক্ষু হাসপাতালের মেড়িকেল অফিসার ডাঃ ফাহমিদা নাজনীন নেতৃত্বে ৮ সদস্যের একটি চক্ষু চিকিৎসক দল গরীব, অসহায় ও দুস্থ মানুষদের বিনামুল্যে চোখের প্রাথমিক চিকিৎসা এবং ছানি পড়া রোগীদের নির্নয় করার কাজ করতেছি। পরবর্তিতে ছানি পড়া রোগীদের দিনাজপুর গাওসুল আযম চক্ষু হাসপাতালে নিয়ে গিয়ে ছানি অপারেশন করা হবে।

স্বেচ্ছাসেবী সংগঠন নেস্ট সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আব্দুল মালেক জানান, নেস্ট সম্পূর্ণ একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। সমাজের অবহেলিত, নিপীড়িত, গরীব দুস্থ ও অসহায় মানুষের সেবা মূলক কাজ করায় আমাদের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, দিনাজপুর গাওসুল আযম চক্ষু হাসপাতালের চিকিৎসা সেবা ও জাইকা ফাউন্ডেশন কানাডার অর্থায়নে আজকের এই চক্ষু শিবির এর আয়োজন করা হয়েছে। আজকে এখানে প্রায় ৫’শ রোগীর ফ্রি প্রাথমিক চিকিৎসা সেবা, ফ্রি ঔষধ, এবং ছানি পড়া রোগী বাছাই করা হয়েছে। আগামী সোমবার ছানীপড়া রোগীদের দিনাজপুর গাওসুল আযম চক্ষু হাসপাতালে অপারেশন করা হবে। আমরা ছানী মুক্ত হাকিমপুর উপজেলা চাই।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading