সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এমজাসের গভীর শোক

০ টি মন্তব্য 11 ভিউ 2 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

রোমান আহমদ, সিলেট
print news | বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এমজাসের গভীর শোক | সমবানী

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট (এমজাস)।

এক শোকবার্তায় এমজাসের আহবায়ক মাসুদ আহমদ রনি ও সদস্য সচিব এইচ এম শহীদুল ইসলাম বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক সাহসী, আপোষহীন ও গণতান্ত্রিক নেতৃত্বের প্রতীক। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও ন্যায়বিচারের পক্ষে অবিচল অবস্থান রেখেছেন।

নেতৃদ্বয় আরও বলেন, তাঁর মৃত্যুতে দেশ এক প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বকে হারালো। এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। বেগম খালেদা জিয়ার নেতৃত্ব, ত্যাগ ও সংগ্রাম ভবিষ্যৎ প্রজন্মকে গণতন্ত্রের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।

এমজাস নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading