সিলেটে ডিসিকে স্মারকলিপি,শেষে জামায়াতের বিক্ষোভ সমাবেশ
প্রতিনিধিঃ
নির্বাচনের পূর্বে গণভোট: জুলাই সনদ বাস্তবায়ন জামায়াতে ইসলামীর মূল দাবী
ইনক্লুসিভ নির্বাচনের নামে কোন প্রহসন মেনে নেবে না জাতি -মুহাম্মদ সেলিম উদ্দি
৫ আগস্ট এর পর নির্বাচনী কৌশলগত পদক্ষেপ ও দেশ সংস্কার ও মেরামতে গ্রহণযোগ্য প্রস্তাবনায় এক দাপএগিয়ে থাকা জামায়াতে ইসলামী নির্বাচনের পূর্বে গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন কে প্রাণের দাবি আখ্যায়িত করে দেশের নির্বাচনী মাঠে বিক্ষোভে উত্তাল করে সমাবেশ এর মাধ্যমে জাতির সামনে এমন দাবি উপস্থাপন করছে। সরকারের কাছে চাচ্ছে এর বাস্তবায়ন। এরই ধারাবাহিকতায় জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি শেষে জামায়াতে ইসলামী বিক্ষোভ সমবেশ করেছে সিলেটে।
আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন , জুলাই সনদ আদেশের উপর গণভোট আয়োজন, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫-দফা বাস্তবায়নের দাবি জানিয়েছে সিলেট এর জামায়াত নেতৃবৃন্দ।
কেন্দ্র ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে রোববার (১২ অক্টোবর) সিলেট জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান শেষে বিক্ষোভ মিছিল এবং সমাবেশে
বক্তব্যে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ এসব দাবির কথা পূনর্ব্যক্ত করেন ।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট ৬ আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য পদপ্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মুহাম্মদ সেলিম উদ্দিন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা শাখার আয়োজনে
১২ অক্টোবর দুপুরে সিলেট নগরীর চৌহাট্টাস্থ শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
ঐ দিন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের হাতে স্মারকলিপি তোলে দেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান সহ নেতৃবৃন্দ।
কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে স্মারকলিপি প্রদানপূর্ব সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সিলেট- ৬ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মো. ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সিলেট জেলা নায়েবে আমীর এবং সিলেট-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সিলেট জেলা নায়েবে আমীর এবং সিলেট- ৫ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা আনওয়ার হোসাইন খান, সিলেট জেলা জামায়াত সেক্রেটারী, জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট- ৪ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো: জয়নাল আবেদীন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য, দক্ষিন সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা লোকমান আহমদ, জেলা কর্মপরিষদ ও মজলিশে শূরা সদস্য মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার, জেলা কর্মপরিষদ সদস্য ও গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম প্রমুখ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন ইনক্লোসিভ নির্বাচনের নামে কোন ধরনের প্রহসন জাতি মেনে নেবে না। জুলাই বিপ্লবের মাধ্যমে দেশবাসী ফ্যাসিস্টদের বিদায়ের পাশপাশি ভবিষ্যতের রাজনীতির গতিপথও নির্ধারণ করে দিয়েছে। মানুষ এখন স্বচ্ছতা ও পরিবর্তনের পক্ষে প্রতিশ্রুতিবদ্ধ। যারাই আগের ধাচে রাজনীতি ও নির্বাচন করার অপচেষ্টা করবে জনগন তাদেরকে শক্ত হাতে প্রতিহত করবে।
নেতৃবৃন্দ বলেন, সরকার ইতোমধ্যেই জুলাই জাতীয় ঘোষণাপত্র ও জুলাই জাতীয় সনদ প্রস্তুত করেছেন। দেশের প্রতিটি রাজনৈতিক দল জুলাই জাতীয় ঘোষণাপত্র ও জুলাই জাতীয় সনদে প্রয়োজনীয় সংশোধনীসহ তাদের পরামর্শ সরকারের নিকট উপস্থাপন করেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী বরাবরই জুলাই জাতীয় সনদকে আইনগত ভিত্তি দেওয়ার বিষয়ে জোরালো ভূমিকা পালন করে আসছে।
জুলাই জাতীয় সনদের আইনগত ভিত্তি দেওয়ার জন্য আইন ও সংবিধান বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে জামায়াতে ইসলামী ইতিমধ্যে সরকারের কাছে লিখিতভাবে দুইটি প্রস্তাব করেছে। প্রথমত: জুলাই জাতীয় সনদের জন্য “সংবিধান আদেশ” জারি করা, দ্বিতীয়ত: এই সনদের অধিকতর আইনি ভিত্তি দেওয়ার জন্য নির্বাচনের পূর্বে গণভোট প্রদান করে জুলাই সনদ বাস্তবায়ন করা। নেতৃবৃন্দ অবিলম্বে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে ঘোষিত ৫ দফা দাবি বাস্তবায়নের জোর দাবী জানান।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
