শ্রীপুরে বাসে বিদ্যুৎপৃষ্ঠে নিহত তিন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় সব পক্ষকেই দায়ী করছে তদন্ত কমিটির সদস্যরা
প্রতিনিধিঃ
মোঃ শাহাদত হোসাইন, শ্রীপুর (গাজীপুর)
গাজীপুরের শ্রীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) থেকে বনভোজনে যাওয়া দোতলা বাস বিদ্যুৎপৃষ্ঠ হয়ে নিহত তিন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনার পেছনে বিদ্যুৎ বিভাগ, বিআরটিসি বাস কর্তৃপক্ষ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, পাশাপাশি রিসোর্ট কর্তৃপক্ষসহ সবার দায় রয়েছে বলে মন্তব্য তদন্ত টিমের।
সোমবার (২৫ নভেম্বর)দুর্ঘটনা কবলিত এলাকা পরিদর্শনে আসা বুয়েটের অধ্যাপক জিয়াউর রহমান খান সাংবাদিকদের বলেন, ‘বিষয়টি আমাদের নজরে আসার পরপরই সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় আমরা কয়েকজনের একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে এসেছি। সরেজমিনে রাস্তা বিদ্যুৎ সঞ্চালন লাইন ঘুরে দেখেছি। স্থানীয়দের সঙ্গে আমাদের কথা হয়েছে। দেখে যেটি মনে হলো- গত কয়েক বছরে এই গ্রামীণ সড়কটি কমপক্ষে ৩ ফুট উঁচু হয়েছে। যাঁর কারণে বিদ্যুৎ সঞ্চালন লাইন নিচু হয়ে গেছে। রাস্তা যেভাবে উঁচু হচ্ছে, সেভাবে বিদ্যুৎ সঞ্চালন লাইন উঁচু হচ্ছে না, যাঁর কারণে দোতলা বাসটির ছাদ সঞ্চালন লাইনের সঙ্গে মিশে যায়।
তিনি আরও বলেন, ‘এ ছাড়াও একটি বিষয় লক্ষ্য করলাম- সঞ্চালন লাইন অনেক স্থানে ঝুলে রয়েছে। আর যে স্থানে দুর্ঘটনা হয়েছে, সেখানে সঞ্চালন লাইন অনেকটাই রাস্তার মাঝামাঝি। এই সরু গ্রামীণ সড়ক দিয়ে কীভাবে দোতলা বাসে এতগুলো শিক্ষার্থীকে নেওয়া হচ্ছিল, এটিও একটি প্রশ্ন।
সোমবার বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) গঠিত তদন্ত কমিটির সঙ্গে বাংলাদেশ প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এর প্রতিনিধি দলের সদস্যরা ঘটনাস্থলে পরিদর্শন করেছেন।
সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালী এলাকায় দুর্ঘটনায় কবলিত স্থান পরিদর্শন করে স্থানীয়দের সঙ্গে কথা বলে বুয়েটের প্রতিনিধি দলটি।
এসময় তিনি আরও বলেন, এখানে একটি বিষয় লক্ষ্য করলাম- সঞ্চালন লাইন অনেক স্থানে ঝুলে রয়েছে। আর যে স্থানে দুর্ঘটনা হয়েছে, সেখানে সঞ্চালন লাইন অনেকটাই রাস্তার মাঝামাঝি। এই সরু গ্রামীণ সড়ক দিয়ে কীভাবে দোতলা বাসে এতগুলো শিক্ষার্থীকে নেওয়া হচ্ছিল, এটিও একটি প্রশ্ন।
তিনি বলেন, বিদ্যুৎ সঞ্চালন লাইনের উচ্চতা ১৬ ফুট যদি হয়, তাহলে ৩ ফুট উঁচু হয়েছে রাস্তা। এখানে ৩ ফুট রাস্তা উঁচু হওয়ার কারণে বিদ্যুৎ সঞ্চালন লাইন নিচু হয়েছে। বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত শেষে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হবে।
এ সময় পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) গঠিত তদন্ত কমিটি ও বাংলাদেশ প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) প্রতিনিধি দলের একাধিক সদস্য উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত শনিবার শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের পেলাইদ গ্রামের মাটির মায়া নামক রিসোর্টে বনভোজনে যাওয়ার পথে বিআরটিসির একটি দোতলা বাস বিদ্যুতায়িত হয়ে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) তিন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
