মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভান্ডারিয়ায় মানব সেবা ব্লাড ফাউন্ডেশনের ন্যায্য মূল্যের দোকান

০ টি মন্তব্য 7 ভিউ 4 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

সমবানী প্রতিবেদক, ভান্ডারিয়া (পিরোজপুর)
print news | ভান্ডারিয়ায় মানব সেবা ব্লাড ফাউন্ডেশনের ন্যায্য মূল্যের দোকান | সমবানী

অসহায় গরীব দুস্থ ও ছিন্নমূলের মানুষের কথা চিন্তা করে পিরোজপুরের ভান্ডারিয়ায় মাসব্যাপী ন্যায্যমূল্যে পণ্য বিক্রির উদ্যোগ নিয়েছে মানব সেবা ব্লাড ফাউন্ডেশনের তরুন উদ্যোক্তারা।

পবিত্র মাহে রমজান উপলক্ষে সংগঠনের সদস্যরা বাজার থেকে চিনি, ছোলা, চিড়া, মুড়ি, খেজুর, ডিম, নুডলস, চাল, ডাল, তেল, তরমুজ ক্রয় করে মানুষের মাঝে কম দামে বিক্রি করেন। ভান্ডারিয়া বাজারের রিজার্ভ পুকুর পাড়ে প্রথম রোজা থেকে শুরু করে এ মাসব্যাপী বাজার চলবে ২৪ রমজান পর্যন্ত। ২৫ রমজান থেকে ন্যায্য মূল্যে গরুর মাংশ বিক্রি করা হবে।

উদ্যোক্তরা জানিয়েছেন, তারা এ উদ্যোগটি শুরু করেছেন স্থানীয়দের সুবিধার কথা মাথায় রেখে। দোকানে চাল, ডাল, তেল, চিনি, আটা, এবং অন্যান্য প্রয়োজনীয় মুদির পণ্য বিক্রি হচ্ছে। আন্যান্য দোকানের পণ্য বাজারমূল্যের তুলনায় কম দামে সরবরাহ করা হবে, যাতে সাধারণ মানুষ সহজেই সেগুলি ক্রয় করতে পারে।

স্থানীয় ক্রেতারা অনেকেই দোকানটি থেকে কেনাকাটা করছেন। ক্রেতা ফাহিমা বেগম বলেন, আন্য দোকানর চেয়ে এখানে দাম অনেক কম, যা আমাদের জন্য সুবিধাজনক। মুদির দোকানের চেয়ে আমরা এখানে ন্যায্য দামে পণ্য পাচ্ছি।

মানব সেবা ব্লাড ফাউন্ডেশনের পরিচালক মাহাদী হাসান বলেন, মুদির দোকানে পণ্যের দাম অনেক বেশি থাকে, বিশেষ করে দরিদ্র মানুষদের জন্য এটি অনেক কষ্টকর হয়ে পড়ে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি একটি দোকান খুলব যেখানে মানুষ ন্যায্য মূল্যে পণ্য পাবে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading