শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুমকিতে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

০ টি মন্তব্য 13 ভিউ 2 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

জাহিদুল ইসলাম, দুমকি (পটুয়াখালী)
print news | দুমকিতে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন | সমবানী

পটুয়াখালীর দুমকিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে এক আনন্দ র‍্যালি বের করা হয়। দুমকি নতুন বাজারের আল মামুন সুপারমার্কেট চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়।

উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জসিম উদ্দিন হাওলাদারের নেতৃত্বে অনুষ্ঠিত র‍্যালিতে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ছিল উৎসবের আমেজ। র‍্যালি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সভাপতি মো. খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মো. সাইফুল মৃধা। এসময় উপজেলা যুবদল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।সমাবেশে বক্তারা সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীতে দলীয় ঐক্য ও গণতান্ত্রিক আন্দোলনে নতুন উদ্দীপনায় অঙ্গীকারবদ্ধ থাকার আহ্বান জানান।


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

থেকে আরও পড়ুন

আপনি পছন্দ করতে পারেন

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading