শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুরে চাঁদাবাজির সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হত্যার হুমকি, প্রতিবাদে মানববন্ধন

০ টি মন্তব্য 28 ভিউ 5 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

মোঃ শাহাদত হোসাইন, শ্রীপুর, গাজীপুর
print news | শ্রীপুরে চাঁদাবাজির সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হত্যার হুমকি, প্রতিবাদে মানববন্ধন | সমবানী

গাজীপুরের শ্রীপুরে কলেজ ছাত্রদল নেতাদের অনিয়ম ও চাঁদাবাজির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় নয়া দিগন্তের সাংবাদিক মোঃ মোজাহিদকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনার প্রতিবাদে শুক্রবার (৭ মার্চ) সকাল ১১টায় গাজীপুর ও শ্রীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

গত বৃহস্পতিবার (৬ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শ্রীপুর পৌর শহরে কলেজ ছাত্রদল নেতা গোলজার মণ্ডল, মেহেদী হাসান সাহাদ, মারুফ প্রধান, তোফায়েলসহ ৪০-৫০ জনের একটি দল বিক্ষোভ মিছিল করে। মিছিলে তারা সাংবাদিক মোজাহিদকে টার্গেট করে উস্কানিমূলক ও ভয়ংকর স্লোগান দেয়, যার মধ্যে ছিল— “একটা একটা মোজাহিদ ধর, ধইরা ধইরা জবাই কর।” এই মিছিলের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সাংবাদিক মহলসহ সচেতন নাগরিকদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

হত্যার হুমকির প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে গাজীপুর ও শ্রীপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

বক্তব্য রাখেন, আবুল কালাম আজাদ (নয়া দিগন্ত), এম এম ফারুক (ইত্তেফাক), শাহান শাহাবুদ্দিন (ভোরের কাগজ), ফয়সাল খান (দেশ রূপান্তর), আব্দুল লতিফ মাস্টার (আমাদের সময়), শফিকুল ইসলাম ভূঁইয়া (খবরের আলো), ফজলে মমিন (বৈশাখী টিভি), রাতুল মণ্ডল (আজকের পত্রিকা), মোতাহার খান (জিটিভি), সাংবাদিক মাহফুজুর রহমান ইকবাল, মাহমুদুল হাসান (এশিয়ান টিভি), আশরাফুল ইসলাম, হাবিবুর রহমান মানিক, এস এম জহিরুল ইসলাম প্রমুখ।

বক্তারা এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন এবং প্রশাসনের প্রতি ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

শুক্রবার জুমার নামাজের পর শ্রীপুর পৌর শহরে সাধারণ ছাত্রজনতা বিক্ষোভ মিছিল ও পথসভা করে। তারা সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার হুমকির তীব্র নিন্দা জানিয়ে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ ঘটনার পর সাংবাদিকরা তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading