চরফ্যাসনে অগ্নি কান্ডে ক্ষতি গ্রস্থ দুই পরিবার কে জামায়াতে ইসলামীর অনুদান প্রদান
প্রতিনিধিঃ
খুরশীদ আলম, চরফ্যাশন (ভোলা)
ভোলা চরফ্যাশনে গভীর রাতে আগুন লেগে পুড়ে ছাই হওয়া দুটি বসত ঘরের দুই পরিবারকে জামায়াতে ইসলামী চরফ্যাশন উপজেলা শাখার পক্ষ থেকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। ভোলা-৪ (চরফ্যাশন -মনপুরা) আসনে জামায়াত ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল এ আর্থিক অনুদান প্রদান করেন।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিকাল ৪ টায় উপজেলার জিন্নাগড় ইউনিয়নের ৩নং ওয়ার্ডে ছালামত ব্যাপারী বাড়িতে পুড়ে যাওয়া বসত ঘর দুটির মালিক মোস্তফা বেপারী ও আবদুল মান্নান বেপারী’র হাতে তিনি পৃথক পৃথক ভাবে আর্থিক অনুদান তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী কাজী মাওলানা হারুন অর রশিদ, চরফ্যাশন উপজেলা আমির অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসাইন প্রমুখ।
এ সময় জামায়াত নেতা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের সান্ত্বনা দেন ও ক্ষতিগ্রস্ত পরিবারদ্বয়কে ধৈর্য্য ধারণ করার আহ্বান জানান। গত সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে পাশাপাশি দুই বসত ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায় । ধারণা করা হচ্ছে ঘর দুটি পুড়ে অন্তত অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয়রা জানান, গভীর রাতে আগুন লাগায় ঘুমন্ত প্রতিবেশীরা আগুন নেভাতে আসতে আসতে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। প্রতিবেশী ও ফায়ার সার্ভিসের চেষ্টায় ভোরের দিকে আগুন নিভানো হয় । ততক্ষণে আগুন লাগা ঘর দুটি পুড়ে ছাই হয়ে যায়। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে বাড়ির কেউ নির্দিষ্ট করে বলতে পারেননি।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
