শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত ইসলাম ‘আল্লাহর আইন’ চায়—— ফখরুদ্দিন খান রাজী

০ টি মন্তব্য 65 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

আল আমীন আহমেদ, ভান্ডারিয়া, পিরোজপুর।
print news | জামায়াত ইসলাম 'আল্লাহর আইন' চায়------ ফখরুদ্দিন খান রাজী | সমবানী

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বরিশাল আঞ্চলিক টিম সদস্য ফখরুদ্দিন খান রাজী বলেছেন, বাংলাদেশ জামায়াত ইসলামী দেশের শাসনব্যবস্থায় আল্লাহর আইন চায়। আল্লাহর আইন অনুসারে দেশ পরিচালনা করা হলে সমাজে শান্তি, ন্যায় ও সমৃদ্ধি প্রতিষ্ঠিত হবে। দেশের সকল আইন আল্লাহর শরীয়াহ অনুযায়ী হওয়া উচিত। ইসলামি শরীয়াহই একমাত্র আদর্শ আইন ব্যবস্থা, যা সমাজের সব স্তরের মানুষের কল্যাণ নিশ্চিত করবে।

গতকাল বৃহস্পতিবার সকালে জামায়াতে ইসলামী ভান্ডারিয়া পৌর শাখার উদ্যেগে ভান্ডারিয়া শাহাবুদ্দিন কামিল মাদ্রাসা মাঠে সহযোগী সদস্য ও কর্মী সম্মেলনে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভান্ডারিয়া পৌর শাখার আমীর মাওলানা মোহাম্মদ আবুল বাশার এর সভাপতিত্বে বিশেষ আতিথির বক্তব্য রাখেন পিরোজপুরে জেলা সেক্রেটারী মোঃ জহিরুল হক, সহকারী সেক্রেটারী মোঃ সিদ্দিকুল ইসলাম, মঠবাড়িয়া উপজেলা আমীর শরীফ আব্দুল জলিল, ভান্ডারিয়ার আমীর মোঃ আমির হোসেন খান, সেক্রেটারী মাওলানা মোফাজ্জেল হোসাইন, রাজনৈতিক ও প্রশাসনিক সেক্রেটারী তমিজ উদ্দিন কাজল মিয়া, বাইতুলমাল সম্পাদক মো আবু নাঈম, গৌরিপুর ইউনিয়ন জামায়াতে ইসলামী সভাপতি মোঃ আবু নাঈম, ৪নং ওয়ার্ড সভাপতি মোঃ নাসির উদ্দিন ও ৮নং ওয়ার্ড সভাপতি আল আমিন ওমর প্রমুখ। সম্মেলনে পৌর সভার কয়েকশত নেতা কর্মী অংশ নেয়।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading