শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সমাজে বিত্তবানরা অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব — লায়ন গনি মিয়া বাবুল

০ টি মন্তব্য 22 ভিউ 4 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

মোঃ শাহাদত হোসাইন, গাজীপুর
print news | সমাজে বিত্তবানরা অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব — লায়ন গনি মিয়া বাবুল | সমবানী

গাজীপুরের শ্রীপুরে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছে ইসমাইল হোসেন ফাউন্ডেশন। শুক্রবার (৬ মার্চ) বেলা ১১টায় উপজেলার টেপির বাড়ি এলাকার কাছম আলী ন্যাশনাল আইডিয়াল স্কুল প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক মানুষের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইসমাইল হোসেন ফাউন্ডেশনের চেয়ারম্যান সাংবাদিক ও লেখক লায়ন মো. গনি মিয়া বাবুল। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফাউন্ডেশনের মহাসচিব মোহাম্মদ আব্দুল রাজ্জাক। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন যুগ্ম মহাসচিব ডা. মো. মিজানুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি আব্দুল মালেক, ইসমাইল হোসেন ফাউন্ডেশনের অর্থ সম্পাদক অধ্যক্ষ মো. রিপন মিয়া, প্রচার সম্পাদক মাওলানা রেজাউল করিম এবং ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আরিফুর রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

অনুষ্ঠানের শুরুতে মাওলানা আরিফুর রহমান দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

সভাপতির বক্তব্যে লায়ন মো. গনি মিয়া বাবুল বলেন, বিত্তবানরা সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। মানুষের প্রকৃত পরিচয় তার কর্মের মধ্যেই প্রতিফলিত হয়। তাই প্রত্যেকের উচিত নিজ নিজ সামর্থ্য অনুযায়ী মানবকল্যাণে এগিয়ে আসা।

তিনি আরও বলেন, সমাজের বিত্তবানরা যদি অসহায় মানুষের পাশে দাঁড়ান, তাহলে সমাজে বৈষম্য কমবে এবং মানবিক মূল্যবোধ আরও শক্তিশালী হবে।
তিনি বলেন, আমাদের ইসমাইল হোসেন ফাউন্ডেশন আগামীতে আরো বড় পরিসরে, শিক্ষা, স্বাস্থ্য, ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা অব্যাহত থাকবে।

অনুষ্ঠান শেষে উপস্থিত দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading