চরফ্যাসনে সাংবাদিকদের সাথে ইসলামী আন্দোলনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীর মত বিনিময়
প্রতিনিধিঃ
খুরশীদ আলম ,চরফ্যাশন প্রতিনিধি
ভোলা-৪(চরফ্যাশন-মনপুরা) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনিত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক এ.এম.এম কামাল উদ্দিন চরফ্যাশনে কর্মরত বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দৈনিকের সংবাদকর্মী
দের সঙ্গে নির্বাচন বিষয়ে মতবিনিময় সভা করেছেন। ২০ জুলাই রবিবার রাতে চরফ্যাশন উপজেলা সদরের শরীফপাড়ায় হোটেল মারুফ ইন্টারন্যাশনালের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা করেন তিনি।
মতবিনিময় সভায় প্রার্থী অধ্যাপক এ.এম.এম কামাল উদ্দিন তার বক্তব্যে বলেন,যথাযথ সংস্কার শেষে পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। এতে দেশের জনগন নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।
তিনি বলেন, আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে তিনি চরফ্যাশন-মনপুরার জনগণকে সঙ্গে নিয়ে ভোটের মাঠে এগিয়ে যাবেন। এজন্য তিনি সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন ।
জনগনের ভোটে এমপি নির্বাচিত হতে পারলে চরফ্যাশনকে আন্তর্জাতিক ট্যুরিজম স্পট হিসেবে গঠন করবেন বলেও প্রতিশ্রতি ব্যাক্ত করেছেন ইসলামী আন্দোলনের এই প্রার্থী।
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সুরা সদস্য ও ভোলা জেলা দক্ষিণ শাখার উপদেষ্টা হাজী আলাউদ্দিন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন ভোলা দক্ষিণ শাখার সহ-সভাপতি মাওলানা আবু ইউসুফ, ভোলা দক্ষিণ শাখার সেক্রেটারী মাওলানা আব্বাস উদ্দিন প্রমুখ।
ইসলামী শ্রমিক আন্দোলন ভোলা দক্ষিণ শাখার সেক্রেটারী মাওলানা মাকসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা এমদাদ, ইসলামী যুব আন্দোলনের ভোলা দক্ষিণ শাখার যুগ্ম সাধারন সম্পাদক মো. সেলিম সিকদারসহ ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ, সংবাদকর্মী, সুশীলসমাজের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
