আন্তর্জাতিক নারী দিবস আজ ৮ মার্চ
প্রতিনিধিঃ
মো: নাসির মোল্লা, বামনা, বরগুনা
আজ ০৮/০৩/২০২৫ রোজ শনিবার বেলা ১১ ঘটিকায় বরগুনার বামনা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের হল রুমে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করাহয়।
বাংলাদেশসহ সারা বিশ্বে সমাজ ও পরিবারে নারীর কৃতিত্বকে স্মরণ ও সম্মান জানাতে প্রতিবছর এই দিনটি পালন করা হয়। জাতিসংঘ ১৯৭৫ সালে ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে।
বামনা উপজেলা পরিষদের সরকারি, বেসরকারি, বিভিন্ন রাজনৈতিক দল, শ্রমিক সংগঠন ও সংস্থা দিবসটি পালনে যথাযথ কর্মসূচি নিয়েছে।
এ বছর আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য হচ্ছে—‘অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামনা উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ নিকহাত আরা
তিনি বলেন আন্তর্জাতিক নারীসমাজ যাতে অবহেলা, নির্যাতন, নিপীড়ন এবং ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয়, সেদিকে সবার সতর্ক দৃষ্টি রাখতে হবে। বৈশ্বিক কর্মযজ্ঞে নারীর ক্ষমতায়ন এখন সর্বপ্রথম এজেন্ডা হওয়া উচিত।
সভাপতিত্ব করেন বামনা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ জাফরিন জাহান,
বিশেষ অথিতি
বামনা উপজেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ আকন রানা বলেন সব নারীর প্রতি শুভেচ্ছা জানিয়ে তাদের অব্যাহত সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
ভক্তব্য রাখেন বামনা থানা তদন্ত কর্মকর্তা মোঃ সেলিম, বামনা উপজেলা জামাতে ইসলামী বাংলাদেশ এর সেক্রেটারি মোঃ সাইফুল্লাহ মানসুর, উপজেলা জামাতে ইসলামী বাংলাদেশ এর সাবেক আমীর বামনা উপজেলা সদর আর রশিদ ফাযিল মাদ্রাসার প্রভাষক মোঃ হারুন অর রশিদ, বামনা উপজেলা জাতীয়তাবাদ ছাত্র দলের আহ্বায়ক মোঃ নাসির জমাদ্দার, মোঃ দিপু সিকার, অনুষ্ঠান সঞ্চালনের দ্বায়িত্বে ছিলেন উপজেলা জাতীয়তাবাদী যুবদল এর যুগ্ম আহ্বায়ক মোঃ রায়হান নাজির ধলু প্রমুখ।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
